রুপগঞ্জ অগ্নিকাণ্ড: আর স্কুলে যাওয়া হলো না নাজমুলের

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৪:১৮ পিএম

রুপগঞ্জের হাসেম ফুডস লিমিটেডের অগ্নিকাণ্ডে হতাহতদের কান্নায় ভারী হয়ে উঠছে কিশোরগঞ্জের বাতাস। জীবন-জীবিকার তাগিদে কিশোরগঞ্জের সাত শ্রমিক রূপগঞ্জে কাজ করতে গিয়ে নির্মম মৃত্যুর শিকার হয়েছেন। তাদের বাড়িতে চলছে এখন শোকের মাতম। 

কিশোরগঞ্জের দানাপাটুলি ইউনিয়নের পুর্বকালিয়াকান্দা গ্রামের ছেলে নাজমুল ইসলাম। দিনমজুর পরিবারের সন্তান নাজমুল পড়াশোনা করছিলো দশম শ্রেণিতে। করোনার কারণে স্কুল বন্ধ থাকায় কিছু বাড়তি রুজির আশায় দুই মাস আগে বাড়ি থেকে রুপগঞ্জের কারখানায় শ্রমিকের চাকরি নেয়। শিশু নাজমুলের ইচ্ছা ছিল করোনাকালে কিছু টাকা আয় করতে পারলে তার পরিবার ভালোভাবে খেয়েপড়ে চলতে পারবে, চলবে পড়াশোনাও। কিন্তু নিয়তি তাকে সে সুযোগ দেয়নি। বৃহস্পতিবার (৮ জুলাই) আগুনে পুড়ে মৃত্যু হয়েছে তার। নাজমুলের স্বজনদের কয়েকজন এখন তার মরদেহ আনতে নারায়ণগঞ্জের রুপগঞ্জের গিয়েছেন। বাকিরা যারা বাড়িতে রয়েছেন, তাদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।

শোকের মাতম চলছে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আরও চার শ্রমিকের বাড়িতে। করিমগঞ্জের তিন শ্রমিকের বাড়িতেও থামেনি কান্না। কেউ কেউ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। 

আগুনের লেলিহান শিখা থেকে প্রাণে বাঁচতে কিশোরগঞ্জের আরও ১৫ জন শ্রমিক তিনতলা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়েছেন। আহতদের অনেকেই জীবন নিয়ে বাড়িতে ফিরে আসার লোমহর্ষক কাহিনীর বর্নণা দিয়েছেন।

আরও পড়ুন: মোদি সরকারের ৪২ শতাংশ মন্ত্রীই ফৌজদারি অপরাধে অভিযুক্ত

নিহতের স্বজনরা বলছেন, আগুন লাগার পর কারখানার গেট তালাবদ্ধ না থাকলে হয়তো তারা বেঁচে যেতো। তারা নিহতদের মরদেহ ফিরে পেতে সরকারের সহায়তা চেয়েছেন।

এলাকার জনপ্রতিনিধিরা জানান, কারখানা মালিকের গাফিলতি ও গেট বন্ধ থাকার কারণে শ্রমিকদের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের কঠোর বিচার ও নিহতের পরিবারদেরকে উপযুক্ত ক্ষতিপুরণের জোর দাবি জানিয়েছেন। 


একাত্তর/আরবিএস 

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
‎কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি যাত্রীবাহী বাস ও গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর