মুন্সীগঞ্জে ট্রলারডুবি: নিখোঁজ দুই মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৩ এএম

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পদ্মার শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট চারজনের মরদেহ উদ্ধার করা হলো।

মঙ্গলবার ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, মরদেহ দুটির মধ্যে একটি ঘটনাস্থলের পাশেই, অপরটি টঙ্গীবাড়ি উপজেলার চৌসার গ্রামের পদ্মা নদী এলাকায় ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহ দুটি উদ্ধার করে হাসাইল বাজার এলাকায় নিয়ে আসেন। এ সময় নিহতের স্বজনরা মরদেহ দেখে শনাক্ত করেন।

উদ্ধার হওয়া মরদেহ দুটি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন অর রশিদ খান (৫০) ও রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার মাহফুজুর রহমানের (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ সদরের চর আবদুল্লাহ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাসনাত জামান।

তিনি জানান, নিখোঁজ দুই ব্যক্তির মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ দুটি শনাক্ত করেছেন। মরদেহ দুটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় এরইমধ্যে টঙ্গীবাড়ী থানায় ৫ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘাতক বাল্কহেডের ৩ শ্রমিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে ঘটনার পর বাল্কহেডের চালক পলাতক রয়েছেন।

এআর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর নিচ দিয়ে ইউটার্নের দাবিতে মানববন্ধন করেছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলাবাসী।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রতিপক্ষের গুলিতে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হালদার নিহত হয়েছেন।
মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। 
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর