গানের আসরে চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, একজন নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৭:২২ পিএম

নেত্রকোণার মদন উপজেলায় গানের আসরে চেয়ারে বসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জুয়েল (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরীর বাফলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্তদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাইটাইল গ্রামে নজরুল মিয়ার বাড়ির সামনে গানের আসর বসে। এসময় চেয়ারে বসা নিয়ে বাঁশরী গ্রামের জালেক মিয়ার ছেলে রুমানের সাথে একই গ্রামের ছন্দন মিয়ার ছেলে মাহফুজের বাকবিতণ্ডা হয়। এ নিয়ে বুধবার কাইটাইল বাজারেও তাদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। 

বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ এলাকার গণ্যমাণ্য লোকজন কাইটাইল বাজারে সালিশি বৈঠকে বসেন। এ সময় দু’পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। 

সংঘর্ষে গুরুতর আহত জুয়েল, আনোয়ার, সজিব, নূরুদ্দিন, আবু হুরাইরা, জজ মিয়া, ছন্দন মিয়া, মোখলেছ, রবিউল্লাহ ও রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে জুয়েল মারা যান। 

জুয়েলের মৃত্যুর বিষয়টি তার চাচা মুহসিন মিয়া নিশ্চিত করেছেন।

পরে মদন হাসপাতালে ভর্তি আহত সজিব, জানু, রাহিম ও ফজলুল হককে আটক করে পুলিশ।  

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর সংবাদটি তাদের স্বজনদের মাধ্যমে জেনেছি। হাসপাতালে ভর্তি চারজনকে সন্দেহজনক আটক রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।    

আরবিএস
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দেয়া ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হলেও কাউকে...
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা গাছের চারা উপড়ে ফেলার ঘটনায় জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের...
ঘরে বসে সহজে আয় আর ভিডিও দেখলেই মিলবে টাকা—এমন প্রলোভনে পড়ে অনলাইনভিত্তিক ‘স্টারলিংক’ নামের একটি অ্যাপ ও ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন নেত্রকোনার বিভিন্ন এলাকার শত শত তরুণ।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর