গৌরীপুরে সরে গেলেন জাপা প্রার্থী, নৌকার পপির সমর্থনে বিশাল মিছিল

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:৫২ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে জমে উঠেছে নির্বাচনী লড়াই। এ আসন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নিলুফার আনজুম পপির সমর্থনে পৌর এলাকায় বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার সন্ধ্যায় গৌরীপুর পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের নেতৃত্বে মিছিলটি পৌর এলাকা প্রদক্ষিণ করে। এসময় নীলুফার আনজুম পপির হয়ে নৌকার পক্ষে ভোট চান আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

ময়মনসিংহ-৩ আসনে এবারই প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পপি। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল গত ২০১৬ সালের ৫ ডিসেম্বর মারা যান। শাকিল মারা যাওয়ার পর থেকে রাজনীতিতে সক্রিয় হতে থাকেন পপি। ২০১৬ সালের উপ-নির্বাচন ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করেন তিনি। 

২০২২ সালের ১৪ সেপ্টেম্বর গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মনোনীত হন তিনি।  

পপির বাবা মুক্তিযোদ্ধা আবুল হাসিম ছিলেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাকালীন কমান্ডার। তার দাদা ছাবেদ হোসেন ১৯৭১ সালের ২১ আগস্ট হানাদার বাহিনী কর্তৃক গণহত্যায় শহিদ হন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়ায় তাকে ভোটে জিতিয়ে আনতে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধারাও।

এদিকে ভোটের পরিবেশ নেই- এমন অভিযোগ তুলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ডা. মোস্তাফিজুর রহমান আকাশ।

বুধবার রাতে গৌরীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। 

গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনে মোট ভোটার দুই লাখ ৭৫ হাজার ৯৮৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৯ হাজার ১৯৯ এবং নারী এক লাখ ৩৬ হাজার ৭৮৬ জন।

আরবিএস
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
ময়মনসিংহের গফরগাঁও রেলস্টেশনে প্রবেশের আগে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।  
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় নিখোঁজের ১০ দিন পর রায়হান তালুকদার নামে এক কাস্টমস সিপাহির টুকরো করা বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুর থেকে ভাসমান বস্তায় তার...
ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিছা মনিকে (৭) কদম ফুল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর