বরিশালে বিরল প্রজাতির ১৭ কচ্ছপ উদ্ধার, একজনের কারাদণ্ড

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৩২ এএম

বরিশালের আগৈলঝাড়ায় বিরল প্রজাতির কচ্ছপ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রির উদ্দেশ্যে রাখা ১৭টি কচ্ছপ উদ্ধার করে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবের হাট বাজার থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের  বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন জানান, প্রকাশ্যে কচ্ছপ বিক্রি করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে উপজেলার রত্নপুর ইউনিয়নের সাহেবের হাট বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোল্লাপাড়া গ্রামের সুধীর বাড়ৈর ছেলে কচ্ছপ ব্যবসায়ী সুভাষ বাড়ৈকে ১৭টি জীবিত কচ্ছপসহ আটক করা হয়। 

তিনি আরও জানান, পরে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ ধারা মতে ব্যবসায়ী সুভাষ বাড়ৈকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এ সময় উদ্ধার করা প্রায় ১৫ কেজি ওজনের ১৭টি কচ্ছপ উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। 

 

আরবিএস
অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর