পুলিশ পরিচয়ে প্রবাসীর গাড়ি থামিয়ে ডাকাতি

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রবাস ফেরত এক ব্যক্তির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত দল পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে আট ভরি স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোনসহ অন্তত ১২ লাখ টাকার মালামাল লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

মঙ্গলবার ভোররাতে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এই ঘটনা ঘটে।  

চাদঁপুরের কচুয়া থানাধীন উত্তর নোয়াগাঁও এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, তার ভাগিনা আমিন, আল-আমিনের স্ত্রী ফাহিমা ও শিশুপুত্র আবদুল্লাহ দীর্ঘদিন পর সৌদি আরব থেকে সোমবার গভীর রাতে ঢাকায় ফিরেছেন। ঢাকা এয়ারপোর্ট থেকে তাদের নিয়ে একটি হায়েস গাড়ি চাদঁপুরের উদ্দেশে রওনা দিলে ভোর ৪টার দিকে তারা তারাবো বিশ্বরোড এলাকায় পৌঁছায়। এসময় পুলিশের পোশাক পরে ৬/৭ জন তাদের গাড়ি থামিয়ে তল্লাশির কথা বলে ভয় দেখিয়ে আট ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও চারটি মোবাইল ফোনসহ ১২ লাখ টাকার মালামাল লুটে নেয়।

এ ব্যাপারে  নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন জানান, পুলিশ পরিচয়ে মালামাল লুটের ঘটনায় মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চলছে।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর