গুড়িয়ে দেওয়া হলো মেঘনা পাড়ের ৫০ অবৈধ স্থাপনা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১২ পিএম

বিশেষ অভিযান চালিয়ে দুইদিনে ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীর তীর দখল করে গড়ে ওঠা ৫০টি অবৈধ স্থাপনা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএর কর্মকর্তারা বলছেন, কোনো নদী খেকোকে ছাড় দেবে না তারা।

অভিযানের প্রথম দিন বুধবার মেঘনা নদী ভরাট করে গড়ে তোলা রিসোর্টসহ উচ্ছেদ করা হয় ৩৫টি অবৈধ স্থাপনা। আর দ্বিতীয় দিন বৃহস্পতিবার ভাঙা হয় ১৫টি স্থাপনা, এরমধ্যে একটি চারতলা ভবনও রয়েছে।

গত দুই দিনের বিশেষ অভিযানে নেতৃত্ব দেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা আকতার। প্রথমদিন বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরকিশোরগঞ্জ এলাকা থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত।

অভিযানের সময় সঙ্গে রাখা হয় বুলডোজার, এক্সকেভেটরসহ ভারী যন্ত্রপাতি। অবৈধ হিসেবে চিহ্নিত করাব স্থাপনা গুড়িয়ে দেয়া হয় একের পর এক।

প্রথমদিন যে ৩৫টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে, তার মধ্যে রয়েছে-নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা সাতটি মিনি রিসোর্ট, ১৫টি দোকান এবং ১৩টি অন্যান্য অবৈধ স্থাপনা।

দ্বিতীয় দিন বৈদ্যের বাজার এলাকায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয় ১৫টি স্থাপনা। এখানেই পাঁচ বছর আগেও একবার ভাঙা হয়েছিলো একটি ভবন। কিন্তু অভিযান শেষ হওয়ার আবার সেই ভবনটিতে চারতলা পর্যন্ত ছাদ ঢালাই দেয়া হয়। আর নিচের দুইতলায় দোকান বানিয়ে দেয়া হয় ভাড়া।

এই ভবনটি সরিতে নিতে বারবার নোটিশও দেয়া হলেও তাতে কান দেয়া হয়নি বলে জানান বিআইডব্লিউটিএর মেঘনা ঘাট নদী বন্দরের উপপরিচালক মো. শরিফুল ইসলাম। বলেন, তাই এবার ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে।

প্রথমদিন চরকিশোরগঞ্জে অভিযানের সময় স্থানীয় কিছু মানুষ বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের বাধা দেন। কিন্তু তাতে অভিযান বন্ধ হয়নি।

ইটপাটকেল ছুড়ে এক্সকেভেটরের সামনের কাচ ভাঙচুর করা হয়। এতে এর চালক সামান্য আহত হন। পুলিশ দুই যুবককে আটক করে ও বাকিদের সেখান থেকে সরিয়ে দেয়।

জাতীয় নদী রক্ষা কমিশনের হিসেবে, দেশে বর্তমানে নদ-নদীর সংখ্যা এক হাজার আটটি। আর নদীপথ রয়েছে ২২ হাজার কিলোমিটার।

তবে, বিআইডব্লিউটিএর তথ্যমতে, শুষ্ক মৌসুমে দেশে ইঞ্জিনচালিত নৌযান চলাচল করতে পারে এমন নৌপথের দৈর্ঘ্য চার হাজার ৮০০ কিলোমিটার। আর বর্ষা মৌসুমে সাত হাজার ৬০০ কিলোমিটার। 

আরবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর