সিলিন্ডার বিস্ফোরণে ট্রলার পুড়ে ছাই, দুই জেলে দগ্ধ

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৩ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার গঙ্গমতী সাগর মোহনায় মাছ ধরার একটি ফাইবার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ হয়েছে। আহত হয়েছে আরও ছয় জেলে। 

মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনায় দগ্ধ ট্রলারের মাঝি সাহেব আলীকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর মামুনসহ আহত অপর সাতজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা সরকার জানান, আগুনে আহত সাহেব আলীর শরীরের মুখমণ্ডল, পা, হাতসহ বিভিন্ন অংশের ১৫ ভাগ পুড়ে গেছে। তবে পুড়ে যাওয়া অংশের গভীরতা কম থাকায় সে আশঙ্কামুক্ত রয়েছে। 

ট্রলার মালিক ঈসা গাজী ও আহত সাহেব আলী জানান, আট জেলে নিয়ে ট্রলারে প্রয়োজনীয় জ্বালানি ও মালামাল নিয়ে গঙ্গামতি সৈকত  থেকে ছেড়ে  ট্রলারটি ছেড়ে যায়।  সাগরে এক কিলোমিটার গভীরে যাওয়ার পর রান্নার জন্য গ্যাস সিলিন্ডারের সুইচ অন করার সাথে সাথেই বিকট বিস্ফোরণ করে ট্রলারে আগুন ধরে যায়। 

এ সময় ট্রলারের সামনের অংশে থাকা ছয় জেলে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ট্রলারের বক্সে থাকা সাহেব আলী ও মামুন দগ্ধ হয়। এ সময় সাগরে লাফিয়ে পড়া জেলেসহ আট জেলেকে অন্য ট্রলারের জেলেরা উদ্ধার করে। তবে আগুনে ট্রলারে রাখা জাল, জ্বালানিসহ পুরো ট্রলারটি পুড়ে যায়। পড়ে পুড়ে ট্রলারটি সাগর থেকে টেনে তীরে নিয়ে এনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয় বলে ট্রলার মালিক ঈসা গাজী জানান।

এআর
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর