আবার সংঘর্ষে চবি ছাত্রলীগের দুই গ্রুপ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪৮ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে দ্বিতীয় দফায় আবারো লাঠিসোঁটা, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা। চার ঘণ্টা ধরে চলা সংঘর্ষে এখন পর্যন্ত পুলিশসহ ১৩ জন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। সবশেষ খবর পর্যন্ত সংঘর্ষ চলছিলো। 

সংঘর্ষে লিপ্ত ছাত্রলীগের দুই উপগ্রুপ হলো সিএফসি আর সিক্সটি নাইন। বৃহস্পতিবার রাতের ঘটনায় সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছিলো। শুক্রবার জুমার পরে উভয় দলের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ শুরু হলে সংঘর্ষ বাধে।  দুই ঘণ্টা সংঘর্ষের পরে পুলিশ ও প্রক্টরিয়াল বডির সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ সময় উভয় গ্রুপ কে হলে প্রবেশ ঢোকানো হয়। 

সাধারণ শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিকেল পাঁচটার দিকে দু'গ্রুপের কর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল ও শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়। সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে দেশীয় ধারালো অস্ত্র, ইট পাটকেল, রড, হাতুড়ি নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হন। পরে দু'পক্ষকে সরিয়ে দুই হলের মাঝখানে অবস্থান নেয় পুলিশ। 

এর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে এবং রাতে দুই দফায় সংঘর্ষে জড়ায় পক্ষ দুটি। এতে উভয় পক্ষের অন্তত ২৭ জন আহত হন। এছাড়া ১৪ ফেব্রুয়ারি রাতে সিক্সটি নাইন এবং বিজয় গ্রুপের অনুসারীরা সংঘর্ষে জড়ায়। প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। পুলিশকে টিয়ারশেল নিক্ষেপ করতে বলা হয়েছে। তবে এতে রাজি হয়নি পুলিশ। 

এআরএস
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে ফেরার পথে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর