কুমিল্লায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় মামলা, আটক চার

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:১৯ এএম

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। রেলওয়ের পিডব্লিউ লিটন চাকমা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় সোমবার মামলাটি দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার।

আটকরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার তেলিগ্রামের কাজী আমির হোসেনের ছেলে কাজী সামির (১৫), একই গ্রামের কাজী আবুল কাসেমের ছেলে কাজী আল আমিন (১৫), আবু হানিফের ছেলে শাকিবুল হাসান ফাহিম (১৪) ও আবদুল মালেকের ছেলে আবদুল্লাহ আল মামুন জিহাদ (১৩ )। তারা সবাই একই গ্রামের বাসিন্দা ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র।

লাকসাম রেলওয়ে থানার ওসি মুরাদ উল্লাহ বাহার বলেন, সোমবার রাতে রেলওয়ে কর্তৃপক্ষ চারজনকে আসামি করে লাকসাম থানায় একটি মামলা দায়ের করেন। ট্রেন দুর্ঘটনার ঘটনায় অভিযান চালিয়ে তেলিগ্রাম থেকে তাদের আটক করা হয়। ঘটনায় আগে কয়েকজন কিশোর রেললাইনের ওপর ঘোরাঘুরি করতে থাকলে স্থানীয়রা তাদের ধাওয়া দিলে একটি স্কুল ব্যাগ ফেলে তারা পালিয়ে যায়। কিছুক্ষণ পর চট্টগ্রাম থেকে জামালপুরগামী বিজয় ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়। পরে ফেলে রাখা স্কুল ব্যাগ তল্লাশি করে ও ব্যাগের বিতর থেকে রেল লাইনের তিনটি বিয়ারিং প্লেট ও জন্মনিবন্ধনের সূত্র ধরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে এমন ধারণা থেকে বিশেষ ক্ষমতা আইনে রেলওয়ে এই মামলাটি করেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে রোববার দুপুর ২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর তেজের বাজারে এলাকায় লাইনচ্যুত হয় জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি। দুর্ঘটনার পর ১৫ ঘণ্টা চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকে। একটি লাইন মেরামতের পর রেল চলাচল শুরু হলেও এখনও ট্রেনের বগিগুলো উদ্ধার কাজ চলছে। প্রচণ্ড উত্তাপের কারণে রেললাইন বেঁকে গিয়ে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে জানায় রেল কর্তৃপক্ষ। 

তবে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম জানান, বিষয়টির তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে আসলে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় রেলওয়ে আলাদা তদন্ত কমিটির মাধ্যমে কারণ অনুসন্ধান করছে বলেও জানান তিনি।

আরবিএস
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট ক্ষতিকর নির্গমনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন আশঙ্কাজনক হারে ত্বরান্বিত হচ্ছে, যা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল পরিবেশব্যবস্থাগুলোকে ধ্বংসের চরম বা ‘টিপিং...
পৌরাণিক আখ্যান অনুযায়ী দেবী দুর্গার হাতে মহিষাসুরের পরাজয় কেবল এক প্রাচীন দেব-অসুরের যুদ্ধের কাহিনী নয়, বরং তা যুগে যুগে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের এবং অশুভ শক্তির বিরুদ্ধে শুভশক্তির এক চিরন্তন...
শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত পুলিশ দলের ওপর অতর্কিত হামলা চালিয়ে একটি সংঘবদ্ধ চক্রের ছিনিয়ে নেওয়ার চেষ্টা ভেস্তে দিল বগুড়ার আইনপ্রয়োগকারী সংস্থা। মঙ্গলবার দুপুরে বগুড়া শহরের...
আওয়ামী লীগের বিগত শাসনামলের অন্যায় ও গণহত্যার কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজারো ডিসেম্বর পেরিয়ে গেলেও শেখ হাসিনা আর কখনো বাংলাদেশে ফিরে আসার সুযোগ পাবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর