লিবিয়ায় অপহৃত তিনজনকে নিয়ে দুশ্চিন্তায় পরিবার

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৪:২২ পিএম

চট্টগ্রামের আনোয়ারা থেকে লিবিয়ায় যাওয়া তিন যুবককে আটকে রেখে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে একটি সংঘবদ্ধ চক্র। তারা ভিডিও কলে তিন যুবককে নির্যাতন করার ছবি দেখাচ্ছে। আটক তিন যুবক হচ্ছেন মধ্যম গহিরা গ্রামের বোরহান উদ্দিন, জাবেদুর রহিম ও নাঈম উদ্দিন। 

তাদের স্বজনরা জানান, ভাল বেতনে চাকরির লোভ দেখিয়ে গহিরা গ্রামের চার যুবককে লিবিয়া নিয়ে যায় স্থানীয় দালাল জহিরুল। লিবিয়ায় তাদেরকে আরেক দালালের হাতে হস্তান্তর করার পর চার যুবককে জিম্মি করে দালাল চক্র। তবে তাদের কাছ থেকে কৌশলে পালিয়ে আসে ওয়াসিম নামের এক যুবক।

গত বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় অপহরণকারী চক্র থেকে পালাতে সক্ষম হন তিনি। তিনি নিরাপদে আছেন। মুক্ত হওয়া যুবক চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের মধ্যম গহিরা বাচা মিয়া মাঝির ঘাট এলাকার নুরুল আলমের ছেলে মো. ওয়াসিম। 

বর্তমানে বাংলাদেশি আরেক ব্যক্তির জিম্মায় নিরাপদে আছেন। বাকি তিনজনকে নিয়ে দুশ্চিন্তায় আছেন স্বজনরা। তারা বলেন, আমরা খুব দুশ্চিন্তায় আছি। বৃহস্পতিবার বিকাল থেকে ছেলে ও ভাতিজার সঙ্গে যোগাযোগ বন্ধ। আমরা খুব দুশ্চিন্তায় রয়েছি। আমরা তাদের ফিরে পেতে চাই।

এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রায়পুর ইউনিয়নের গহিরা এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে জহিরুল ইসলামের সঙ্গে ভুক্তভোগীদের চুক্তি হয় জনপ্রতি ৪ লাখ ২০ হাজার থেকে সাড়ে ৪ লাখ টাকা বিনিময়ে লিবিয়ার হাসপাতালে তাদেরকে চাকরি দেওয়া হবে।

টুরিস্ট ভিসায় প্রথমে তাদের দুবাই নিয়ে যাওয়া হয়। গত ১৬ ফেব্রুয়ারি তারা লিবিয়া পৌঁছান। প্রায় মাস খানেক তারা জহিরুলের বাসায় থাকেন। জহিরুল নিজের চাকরি পরিবর্তনের সময় ওই চারজনকে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার বাসিন্দা মিজান নামে এক লোকের হাতে তুলে দেন।

মিজান তিনদিন পর তাদের সবার পাসপোর্ট নিজের কাছে নিয়ে নেন। সাতদিন পর দুবাই থেকে মিশর হয়ে লিবিয়া নিয়ে গিয়ে মিজান অন্য দালালের হাতে বিক্রি করে দেন চার যুবককে। গত সোমবার তাদের বন্দি করা হয়। মঙ্গলবার স্বজনদের কাছে কয়েকটি নির্যাতনের ভিডিও ফুটেজ ও অডিও বার্তা পাঠায় দালাল চক্র। 

এআরএস
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর