তিন দফা আবেদনেও স্বীকৃতি মেলেনি মুক্তিযোদ্ধার

আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০২:৫৪ পিএম

মুক্তিযুদ্ধে দুই নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোষতলার আব্দুল মান্নান। তিন দফা আবেদন করেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সুপারিশও মানেনি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল।

আগে কাজ করতেন ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির রান্নাঘরে, ১৫ আগস্ট সেখান থেকে পালিয়ে চট্টগ্রামে গিয়ে প্রয়াত মেয়র মহিউদ্দিনের সাথে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে মিছিল করেন।

কুমিল্লার চৌদ্দগ্রামের ঘোষতলার আব্দুল মান্নান। অনেক ক্ষোভ আর বঞ্চনা নিয়ে পার করছেন জীবনের সময়টা। তার অভিযোগ টাকা খরচ করতে পারেননি বলে মুক্তিযোদ্ধার স্বীকৃতিটাও পাননি। যারা কখনও ভারতের সীমানার পিলারের কাছেও যাননি, তারাও হয়েছেন মুক্তিযোদ্ধা।

মুক্তিযোদ্ধা হিসেবে উপজেলায় যাচাই-বাছাই কমিটির সুপারিশও পেয়েছেন আব্দুল মান্নান। কিন্তু গেজেট হয়নি। আপিল করেছেন, সহযোদ্ধারা এসে সাক্ষ্যও দিয়েছেন, তারপরও স্বীকৃতি মেলেনি।

যুদ্ধের আগে বলাকা সিনেমা হলের নির্মাণকাজ করছিলেন। সেখান থেকেই বঙ্গবন্ধু তাকে নিয়ে যান ৩২ নম্বরের বাড়িতে। যুদ্ধের আগ পর্যন্ত সেখানেই ছিলেন। ২৬ মার্চের পর বাড়ি ফিরে যোগ দেন ট্রেনিংয়ে। রান্নার কাজ জানা থাকায় ট্রেনিং শেষে দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন বাবুর্চির কাজে। ফাকে ফাকে যান সম্মুখ সমরে। গুলিবিদ্ধ হয়ে আহত হলে বাবুর্চি হিসেবে যোগ দেন সৈয়দপুরে দুই নম্বর ব্যাটালিয়নে।

১৯৭৫’ র ১৫ই আগস্টের মর্মান্তিক ঘটনার পর চলে যান চট্টগ্রামে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে প্রয়াত মেয়র মহিউদ্দিনের নেতৃত্বে যোগ দেন প্রতিবাদে।

ভুয়া মুক্তিযোদ্ধাসহ নানা অনিয়মে ক্ষোভ আর হতাশায় মাঝে নতুন করে যুদ্ধের কথাও ভাবেন আব্দুল মান্নান।

 

একাত্তর/জো
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে অসাবধানতাবশত ভারতীয় সীমানায় প্রবেশ করে ফেলেন দুই পুলিশ সদস্য। সেখানে ভারতীয় স্থানীয়দের হাতে তারা আটক হওয়ার পর বিজিবি ও বিএসএফের কার্যকর...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
কুমিল্লা পুলিশ লাইন্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও তৃতীয় শ্রেণির চার শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর হবিগঞ্জের চুনারুঘাট থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। পড়াশোনায় অনীহা এবং সামাজিক যোগাযোগমাধ্যম...
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর