ব্রাহ্মণবাড়িয়ায় দুইদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত এক , আহত ২০

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ০৪:০৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় খাস জমি দখলকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে পঞ্চাশোর্ধ এক ব্যক্তি নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম কামাল উদ্দিন (৫৫), তিনি একই গ্রামের শাহাদাত আলীর ছেলে। 

পুলিশ ও গ্রামবাসী জানায়, গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া তিতাস নদীর তীর সংলগ্ন খাস জমিতে দীর্ঘদিন ধরে ধানচাষ করে আসছেন ইউপি মেম্বার নাজমা আক্তারের পক্ষের লোক ও নিহত কামাল উদ্দিনের মামাতো ভাই কাউছার মিয়া। সম্প্রতি ওই জমি দখলে নিতে উঠেপড়ে লাগেন একই গ্রামের বাসিন্দা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোসাম্মৎ আসমা আক্তারের পক্ষের মামুন, রিপন ও দুলালসহ কয়েকজন। 

শনিবার দুপুরে জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকেরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কামাল উদ্দিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়েছেন। 

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান জানান, শাহজাদাপুর গ্রামটি সরাইল উপজেলা সদর থেকে অনেক প্রত্যন্ত। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘাত এড়াতে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরবিএস
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে বঙ্গভবনের সিংহ পুকুরে ৪০০ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
শিল্পোদ্যোক্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে গ্যাসের চাপ ও সরবরাহে উল্লেখযোগ্য উন্নতি হওয়ায় গ্যাসনির্ভর শিল্পে স্বস্তি ফিরেছে। এতে উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর