৯ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না যে দুই এলাকায়

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৯:০০ পিএম

বোরো সেচ মৌসুম ও তীব্র দাবদাহের মধ্যেই চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় টানা ছয়দিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার নোটিশ জারি করেছে নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। 

বুধবার নেসকোর গোমস্তাপুর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী হাফেজ নাসিম বিন জসিম এ নোটিশ জারি করেন। 

নোটিশে বলা হয়েছে, এ দুই উপজেলায় আগামী ২০ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন ৯ ঘণ্টা করে বিদ্যুৎ বন্ধ থাকবে। 

নোটিশ সূত্রে জানা গেছে, নেসকোর এ বিক্রয় ও বিতরণ বিভাগের অধীন গোমস্তাপুর ও নাচোল উপজেলার ছয়টি ফিডার রয়েছে। তার মধ্যে আগামী ২০ ও ২১ এপ্রিল রহনপুর পৌর এলাকায়, ২২ ও ২৩ এপ্রিল নাচোল পৌর এলাকা ও কসবা ইউনিয়নের কিছু অংশ, ২৪ এপ্রিল গোমস্তাপুর উপজেলার আলিনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়ন এবং ২৫ এপ্রিল গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কিছু অংশে ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। 

বৈদ্যুতিক লাইনের আশেপাশের গাছের ডালপালা কর্তনের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। 

এদিকে চলতি তীব্র দাবদাহ ও বোরো সেচ মৌসুমে টানা ছয়দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের নোটিশে দুই উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। আবহাওয়ার বর্তমান অবস্থায় টানা ছয়দিন বিদ্যুৎ বন্ধ রাখার বিষয়টি কতটুকু যুক্তিযুক্ত তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। 

এ বিষয়ে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী জানান, সামনে কালবৈশাখি মৌসুমকে সামনে রেখে আমাদের এ ব্যবস্থা নিতে হচ্ছে। তবে রহনপুর ও নাচোল পৌর এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এর ব্যত্যয় ঘটতে পারে বলে তিনি জানান। 

রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান জানান, এভাবে টানা দুইদিন পৌর এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকলে পানি সরবরাহ ব্যাহত হবে। এতে নাগরিকরা সমস্যায় পড়বেন।

তিনি এ বিষয়ে বৃহস্পতিবার নেসকোর সাথে কথা বলবেন বলে জানান। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা জানান, নেসকো বিদ্যুৎলাইন রক্ষণাবেক্ষণের জন্য এ কাজটা হাতে নিয়েছে। তার উপজেলায় টানা চারদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিষয়ে তিনিও নেসকোর সাথে কথা বলবেন বলে জানান।

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর