জেলায় জেলায় ঝড়োহাওয়াসহ বৃষ্টি, বজ্রপাতে মৃত্যু

আপডেট : ১১ মে ২০২৪, ০৮:০০ পিএম

দেশের বিভিন্ন জেলায় ঝড়োহাওয়াসহ বৃষ্টি হয়েছে। বজ্রপাতে হয়েছে মৃত্যুও। এছাড়া ঝোড়ো হাওয়ার কারণে নদীবন্দরে দেয়া হয়েছে সতর্ক সংকেত।

তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে। তবে, শনিবারের বৃষ্টিতে বজ্রপাতের ঘটনায় বাগেরহাটের শরণখোলায় দুই শ্রমিকসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এসময় আহতও হয়েছেন কয়েকজন।

জানা যায়, শরণখোলার চালরায়েন্দা গ্রামের বান্দাঘাটা এলাকায় কাজ করছিলেন ১০ থেকে ১২ জন শ্রমিক। এসময় বৃষ্টি নামলে তারা দ্রুত পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরে আশ্রয় নেয়। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়। আহত হন আরও ছয়জন।

অবশ্য আহত ছয়জনের অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন শরণখোলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক টিএইচও প্রিয়গোপাল।

এছাড়া চুয়াডাঙ্গার পাটাচোরা গ্রামে মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন কৃষক আহমেদ মল্লিক। একই সময় বজ্রপাতে নিহত হয়েছেন ঝাঁঝরি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের এক বাসিন্দাও।

ভোলায় সকালে ঝড় বাতাসের সাথে বৃষ্টি শুরু হয়। এক ঘণ্টার বৃষ্টিতে কমেছে জেলার তাপমাত্রা। এতে গরম থেকে রেহাই পেয়েছে সাধারণ মানুষ।

জেলার আবহাওয়া অফিস জানিয়েছে, এই পরিস্থিতি আরও দুই থেকে তিন দিন থাকবে।

পটুয়াখালীর রাঙ্গাবালীতে কখনো হালকা, কখনো মাঝারি বৃষ্টির সাথে বজ্র বৃষ্টি হয়েছে সকালে। এসময় পটুয়াখালী নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার থেকেই মেঘলা আবহাওয়া ও গুড়ি গুড়ি বৃষ্টি ছিলো জেলায়।

একাত্তর/আরএ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় লঘুচাপ হিসেবে...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর