ডাকাতির প্রস্ততির সময় র‍্যাবের হাতে গ্রেপ্তার ছয়

আপডেট : ১৫ মে ২০২৪, ০৮:৫৭ পিএম

নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার আন্তঃজেলা ডাকাতদলের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি কিরিচ, একটি রাম দা  ও একটি তালার ভাঙ্গার কাটার ও পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ডাকাতরা হলো আন্তঃজেলা ডাকাতল দলের সর্দার ও মূল পরিকল্পনাকারী ইব্রাহিম, সেলিম, সোহাগ, আমির হোসেন, নবীর হোসেন ও মোবারক হোসেন। 

বুধবার বিকেলে গ্রেপ্তার ডাকাতদের সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বুধবার দিবাগত রাতে তাদেরকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মালেকের মাঝির টিনসেড ঘর থেকে তাদের আটক করা হয়। 

র‌্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার গোলাম মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাবের সদস্যরা নোয়াখালীর সোনাপুর জিরো পয়েন্টে ও  ধর্মপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মালেকের মাঝির টিনসেড ঘরে অভিযান চালিয়ে ছয় ডাকাতকে গ্রেপ্তার করে। 

তিনি আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এরা বিভিন্ন জায়গা থেকে এসে একটি নির্দিষ্ট জায়গায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একত্রিত হয়ে পরিকল্পনা অনুযায়ী ডাকাতি করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতদল জানিয়েছে,  স্থাণীয় ব্যবসায়ী নাজিম উদ্দিনের বাড়িতে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। 

গ্রেপ্তার ডাকাতদলের সর্দার ইব্রাহিমের বিরুদ্ধে দুইটি মামলা ও সেলিমের বিরুদ্ধে দশটি মামলা রয়েছে।

এআর
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর