চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, শিক্ষক গ্রেপ্তার 

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:২২ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার একটি মহিলা মাদ্রাসার শিক্ষক মো: আব্দুর রহিমকে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে (১০) ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রাম থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ। 

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার সাওরাইদ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। সে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষক। 

ভুক্তভোগী মাদ্রাসার ছাত্রীর মা জানান, আমার মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার ভিতরে থেকে পড়ালেখা করে আসছে। সোমবার আনুমানিক সন্ধা সাড়ে ৭টার দিকে মাদ্রাসার ভিতরে মেয়েকে পড়ানোর কথা বলে ডেকে নেন তার শিক্ষক আব্দুর রহিম। পরে তিনি আমার মেয়ের শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং জোরপূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। এতে ভয় পেয়ে আমার মেয়ে চিৎকার শুরু করলে  লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে আব্দুর রহিম। শিক্ষকের এমন অত্যাচার সহ্য করতে না পেরে  মঙ্গলবার সকাল ৭টার দিকে মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় চলে এসে সে এই ঘটনার আমাদের জানায়।

ভুক্তভোগী ছাত্রীর মা আরও জানান, এক মাস পূর্বেও আমার মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায় এই শিক্ষক। 

পলাশ থানার ওসি তদন্ত জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। এই মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে নরসিংদী কোর্টে প্রেরণ করা হয়েছে।

এআর
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর