টেকনাফে নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলি

আপডেট : ০৬ জুন ২০২৪, ০১:২৪ এএম

উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে নির্বাচনী কর্মকর্তাদের ফেরার পথে তাদের লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ছোড়া হয়েছে অন্তত ২০-২৫ রাউন্ড গুলি। এতে কেউ হতাহত না হলেও ট্রলারে গায়ে গুলি লেগেছে।

বুধবার সন্ধ্যায় টেকনাফের নাফ নদীর মোহনার কাছে এ হামলার ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করা যায়নি। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের জিনজিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ভোটগ্রহণ শেষে ফেরার পথে নির্বাচনী কর্মকর্তাদের লক্ষ্য করে মিয়ানমারের অভ্যন্তর থেকে গুলিবর্ষণ করা হয়। এসময় সহকারী কমিশনার ভূমি, প্রিসাইডিং কর্মকর্তা, পুলিং অফিসারসহ দায়িত্বপ্রাপ্ত পুলিশের একটি টিমও বোটে ছিলো। তবে সবাই নিরাপদে টেকনাফ পৌঁছেছেন।

টেকনাফ নির্বাচন অফিসের ইভিএমের কারিগরি দায়িত্বে থাকা মো. নাজিম উদ্দিন বলেন, আজকে মরতে মরতে প্রাণে ফিরেছি। সেন্টমার্টিন থেকে নির্বাচন শেষে টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় পৌঁছলে মিয়ানমার সীমান্ত থেকে ব্যাপক গুলিবর্ষণ করে। এতে আমরা সবাই ভয়ে নিচের দিকে বসে পড়ি। পরে কোস্ট গার্ডের স্পিডবোট দ্রুত গতিতে চলে আসে এবং রক্ষা পাই। সেখানে আমাদের অনেক সিনিয়র কর্মকর্তারা ছিলেন।  

সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদ শওকত মুঠোফোনে জানান, আজ সেন্টমার্টিনগামী কয়েকটি ট্রলারকে লক্ষ্য করে মিয়ানমারের ওপার থেকে গুলি ছোঁড়া হয়েছে, যেখানে বেশ কয়েকজন যাত্রীও ছিলো। তবে কারো হতাহতের খবর পাওয়া যায়নি। 

মিয়ানমার সীমন্ত থেকে গুলি বর্ষণের বিষয়টি স্বীকার করে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, সেন্টমার্টিনে নির্বাচন শেষে ফেরার পথে নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী কোস্ট গার্ডের স্পিডবোট লক্ষ্য করে গুলিবর্ষণ হয়েছে। তবে কারা গুলিবর্ষণ করেছে, সেটি জানার চেষ্টা চলছে।

আরবিএস
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর