ব্যবসায়ীকে মারধর করে মহিষ ছিনতাই, গ্রেপ্তার দুই

আপডেট : ১১ জুন ২০২৪, ১০:৫৬ পিএম

ফেনীর ছাগলনাইয়া পৌরসভার মির্জার বাজার পশুর হাটে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর করে মহিষ ছিনিয়ে নেয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় মহিষ ব্যবসায়ী সাহাব উদ্দিন দুলাল বাদি হয়ে ছাগলনাইয়া থানায় চাঁদাবাজি মামলা করেন। মামলার পরপরই প্রধান আসামি নুরুল আলম বাচ্চু ও তার সহযোগী মোহাম্মদ শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।

নুরুল আলম বাচ্চু ও মোহাম্মদ শাহীনের বাড়ি ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া এলাকায়। বাচ্চু আবদুল হাইয়ের ছেলে এবং শাহীন আবু মূছার ছেলে।

গ্রেপ্তার দুইজন ছাড়াও এ মামলা আরও ৩/৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ব্যবসায়ী সাহাব উদ্দিন দুলালের বাড়ি নোয়াখালীর কবিরহাটে। তিনি চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের সামছুল হকের ছেলে।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে ৯টি মহিষ নিয়ে নোয়াখালী থেকে ছাগলনাইয়ার মির্জার বাজার পশুর হাটে যান তিনি। এসময় সঙ্গে তার দুই কর্মচারী ছিলেন। গাড়ি থেকে মহিষ নামানোর সময় বাঁশপাড়া গ্রামের মহিষ ব্যাপারী নুরুল আলম বাচ্চু বাধা দেন। নোয়াখালীর মহিষ ছাগলনাইয়ার হাটে এলে তার মহিষ ব্যবসায় ধস নামবে, এমন যুক্তিতে তাদের বাধা দেন বাচ্চু। তর্কাতর্কির একপর্যায়ে গাড়ি থেকে মহিষ নামান দুলাল। সঙ্গে সঙ্গে বাচ্চু ও তার সহযোগীরা তাকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলেন।

এসময় ৯টি মহিষের মধ্যে একটি মহিষ জোর করে ছিনিয়ে নিয়ে যায় বাচ্চুর সহযোগীরা। পরে খবর পেয়ে পুলিশ দক্ষিণ সতর এলাকায় থেকে ছিনিয়ে নেয়া মহিষটি উদ্ধার করে।

হাটের ইজারাদার মেহেদী হাসান সাগর জানান, নোয়াখালী থেকে আসা মহিষ ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর ও মহিষ ছিনিয়ে নেয়ার ঘটনায় বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার সুষ্ঠু বিচার ও বাজারে নিরাপত্তা বাড়ানোর দাবি জানান তিনি।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইমাম জানান, নোয়াখালী থেকে আসা ব্যবসায়ীকে মারধর করে মহিষ ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় চাঁদাবাজির মামলা হয়েছে। মামলায় দুইজনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে। দুই আসামিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশুর হাটে চাঁদাবাজি মাস্তানি করার কোনো সুযোগ নেই। যে করবে তাকেই আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় নেই।

আরবিএস
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
দিনাজপুরের বিরামপুর এবং ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ১৬ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর