ট্রাক উল্টে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট

আপডেট : ১৪ জুন ২০২৪, ১১:১৫ এএম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মালবাহী ট্রাক উল্টে উত্তরবঙ্গগামী লেনে ১৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। পরে মালামালসহ গাড়ি সরিয়ে নেয়ার পর পরিবহনগুলো ধীরগতিতে চলাচল করছে। তবে মহাসড়কের ঢাকামুখি লেনে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলী এলাকায় মালবাহী ট্রাকটি উল্টে যায়। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে মহাসড়কের পুংলী হতে টাঙ্গাইলের আশেকপুর বাইপাস পর্যন্ত এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে মালামালসহ ট্রাকটি সরিয়ে নেওয়া হয়। 

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, ভোরে একটি মালবাহী ট্রাক সড়কে উল্টে যায়। এতে ট্রাকে থাকা মালের বস্তাগুলো সড়কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এতে কিছু সময় পরিবহন চলাচল বন্ধ ছিল উত্তরবঙ্গগামী লেনে। তবে সাভির্স লেন চালু ছিল। ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নেওয়ার পর দ্রুত গতিতে পরিবহন চলাচল করছে।

এআর
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় একটি প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।   
ঢাকা-টাঙ্গাইল ফোরলেন মহাসড়ক (নগরজালফৈই) এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফেডারেল রিপোর্টার্স সোসাইটি।
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন মানুষ। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে।
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর