সরিষাবাড়ীতে সাপের কামড়ে প্রাণ গেলো কৃষকের

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৭:৫২ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে সাপের কামড়ে বাবুল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামে এ ঘটনা ঘটে। 

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামের মৃত ইজ্জত আলী মন্ডলের ছেলে বাবুল মিয়া, মঙ্গলবার দুপুরে বাড়ির পেছনের ধানক্ষেত ঘাস কাটতে যান। বাড়ি ফেরার পথে ধানক্ষেতের আইলে থাকা একটি সাপ তাকে কামড় দেয়। এসময় তার চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে এনে কবিরাজি চিকিৎসা দেয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী নাছিমা বেগম জানান, বাড়ির পেছনের ধানক্ষেত থেকে ঘাস কেটে বাড়ি ফেরার সময় তাকে সাপে কামড় দেয়। ঘটনাস্থলে গিয়ে সাপটিকে আর দেখতে পাইনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান বলেন, সাপের কামড় খাওয়া একজন রোগী আসেন বিকালে। স্থানীয়ভাবে কবিরাজি চিকিৎসা দেয়ার কারণে হাসপাতালে আনতে দেরি করেন তারা। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তবে কোন প্রজাতির সাপ তাকে কামড় দিয়েছে সেটা জানা যায়নি। 

আরবিএস
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
জামালপুরে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দেশের দুই জেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পানিতে ডুবে এক স্কুলছাত্র ও এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া নদীতে ডুবে এখনও এক স্কুলছাত্র ও এক দুবাই প্রবাসীব্যাপী মোট দুইজন নিখোঁজ রয়েছেন। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর