রাসেলস ভাইপার আতঙ্কে রাজবাড়ীতে গামবুট বিতরণ

আপডেট : ২৭ জুন ২০২৪, ০৯:০৩ পিএম

রাসেলস ভাইপার সাপ নিয়ে দেশের বিভিন্ন জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে রাজবাড়ীর গোয়ালন্দে রাসেলস ভাইপারসহ বিভিন্ন সাপের উপদ্রব থেকে রক্ষা পেতে ১০০ জন কৃষকের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকদের মাঝে গামবুট বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। 

কাজী কেরামত আলী বলেন, রাসেলস ভাইপার যতটুকু না ক্ষতি করছে তার চেয়ে বেশি আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মনে। এসময় রাসেলস ভাইপার নিয়ে আতঙ্ক না ছড়িয়ে সতর্ক হয়ে কৃষকদের কাজ করার পরামর্শ দেন তিনি।

তিনি আরও বলেন, পদ্মার চরাঞ্চলে ফসল ঘরে তোলার সময় কৃষকরা যাতে ভয় না পান তার জন্য সব সময় তাদের পাশে থাকতে হবে। আজকে ১০০ জনের মাঝে গামবুট বিতরণ করা হলো। প্রয়োজনে কৃষকদের মাঝে আরও গামবুট বিতরণ করা হবে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. মোস্তফা মুন্সী। 

আরবিএস
রাজবাড়ীতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র চৌধুরী ফুয়াদ হাসান (রোহান) হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ স্থানীয়...
সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটের ভেতরে গজ রেখে সেলাই করে দেওয়ার চার মাস পর মৃত্যুর কাছে হার মানলেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথি আক্তার (২৫)। দীর্ঘ দিন শারীরিক নানা জটিলতার সঙ্গে লড়াই করে...
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর