মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির পরিমাণ বেড়েছে

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৩:৪১ পিএম

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে বৃষ্টির পরিমাণ বেড়েছে। সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। আর এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। কাজ না পেয়ে বেকার হয়ে পড়েছেন অনেকে।

এছাড়া বৃষ্টি অব্যাহত থাকায় দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন পাহাড়ের নিচে বসবাসকারীরা। একাত্তরের প্রতিবেদক ও প্রতিনিধিরা এসব তথ্য জানিয়েছেন।

বৃষ্টির ভোগান্তিতে পড়েছে বরিশালবাসী। রাস্তাঘাটে পানি জমে থাকায় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। গত চব্বিশ ঘণ্টায় বরিশালে বৃষ্টি হয়েছে ২৬ দশমিক ৪ মিলিমিটার, আরো দু’দিন এমন বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

পটুয়াখালীর কলাপাড়ায় গত চারদিন ধরে থেমে থেমে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। এতে বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। বৃষ্টির কারণে কাজ না পেয়ে বেকার হয়ে পড়েছেন শত শত শ্রমিক। কেউ কেউ বৃষ্টি উপেক্ষা করে বের হলেও বাজার করার খরচ তোলার মত আয় করতে পারছেন না।

অন্যদিকে বান্দরবানে বৃষ্টি অব্যাহত থাকায় জেলায় দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন পাহাড়ের নিচে বসবাসকারীরা।

সিলেটে অতিরিক্ত বৃষ্টির কারণে সিলেটে সুরমা নদীর পানি কিছুটা বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। তবে কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে।

একাত্তর/আরএ
চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে...
সাম্প্রতিক বছরগুলোতে সিলেটে অস্বাভাবিক হারে বৃষ্টিপাত বেড়েছে। এবার মে মাসে স্বাভাবিকের চেয়ে ২৩৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে, যা বিগত ৭০ বছরের মধ্যে সর্বোচ্চ।
নাটোরের তিন উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রোববার (৬ এপ্রিল) বিকেলে নাটোর সদর, বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিসহ বিপুল শিলাবৃষ্টি শুরু হয়। 
সোমবার দুপুর থেকে আবারও টানা বৃষ্টিতে নোয়াখালীতে বন্যার পরিস্থিতির অবনতি ঘটেছে। পানি ধীর গতিতে নামলেও আগের তুলনায় কয়েক ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর