সাতক্ষীরা সীমান্তে সাতটি স্বর্ণের বার উদ্ধার

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৭:০৭ পিএম

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ৮১৮ গ্রাম ওজনের সাতটি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। তবে এসময় কোনো চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বৈকারী বিওপি’র একটি দল নায়েব সুবেদার মো. শামীম আলমের নেতৃত্বে সীমান্তের কাথন্ডা এলাকায় অবস্থায় নেয়। পরবর্তীতে অভিযানিক দলটি কাথন্ডা পাকা রাস্তায় মোটরসাইকেল নিয়ে আসা এক ব্যক্তিকে ধাওয়া করলে সে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় মোটরসাইকেল তল্লাশি করে পলিব্যাগ থেকে সাতটি স্বর্ণের বার জব্দ করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৮২০ গ্রাম। যার আনুমানিক মূল্য প্রায় ৮২ লাখ ৪৫ হাজার একশ' টাকা।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি। 

আরবিএস
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর