চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুন: গ্রেপ্তার আরও চার, ৩৩টি ককটেল উদ্ধার

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৫:৫৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম ও স্কুল শিক্ষক মতিন আলী হত্যাকাণ্ডে দায়ের হওয়া মামলায় আরও চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র। 

সোমবার চট্টগ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে শিবগঞ্জের রানিহাটি কলেজের সামনে জোড়া খুনের ঘটনায় মোট ১১জনকে গ্রেপ্তার করলো পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন- শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের মো. জেন্টু আলীর ছেলে মো. আজম আলী (৩৯), মো. ময়েজ আলীর ছেলে মো. সাহেব আলী (২২), একই উপজেলার রসিকনগরের মৃত আলাউদ্দিনের ছেলে মো. ফিরোজ (২৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বোলতলা চকবহরম এলাকার মো. যুবায়ের রহমানের ছেলে মো. তাজ হাসান হৃদয় (২১)। 

তাদের দেয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ৩৩টি ককটেল, সাতটি চাইনিজ কুড়াল, চারটি রামদা ও দুইটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি গ্রেপ্তারদের নাম পরিচয় প্রকাশ করেননি। 

পুলিশ সুপার জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। সেখান থেকে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া চারজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলেও দাবি করেন তিনি। 

তিনি আরও জানান, গ্রেপ্তারদের এক আসামি আজমের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সোমবার রাতে এবং মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোরবোনা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ৩৩টি ককটেল উদ্ধার করা হয়েছে। পরে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটায় রাজশাহী থেকে আসা পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। পরে সাতটি চাইনিজ কুড়াল, চারটি রামদা ও দুইটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।

গেলো ২৭ জুন জেলার শিবগঞ্জ উপজেলার রাণীহাটি এলাকায় হত্যা করা হয় নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম এবং তার সহযোগী শিক্ষক মতিন আলীকে। 

জোড়া খুনের ঘটনায় আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেন। 

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় একটি আমবাগানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য ও ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গোপন খবরের ভিত্তিতে চালানো এই যৌথ অভিযানে ৯২টি ককটেল,...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কীটনাশকের দোকানে অবৈধভাবে সার মজুত রাখার দায়ে এক ব্যবসায়ী ডিলারকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ উপজেলার সহকারী...
পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
ফারাক্কা বাঁধ থেকে মাত্র ১৮ কিলোমিটার ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পদ্মা নদীর পানি কমার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে স্রোতের তীব্রতা ও তীব্র নদীভাঙন। গত মাত্র তিন দিনের ব্যবধানে শিবগঞ্জ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর