পাঁচ কোটি টাকার স্বর্ণের বারসহ তিন চোরাকারবারি আটক

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৭:১৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর থেকে প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ওজনের ১২টি স্বর্ণের বারসহ তিন চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।  

বুধবার ভোরে ঝিনাইদহের মহেশপুর-জীবননগর সড়কের ফতেপুর নামক স্থান থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের মৃত শ্যামল কাম্পিলের ছেলে তপু পাল, সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাইজাইল গ্রামের মহাদেব চক্রবর্তীর ছেলে মোহন চক্রবর্তী ও একই উপজেলার মৃত গুলজার হোসেনের ছেলে আব্দুর রাজ্জাক। তাদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর-জীবননগর সড়কের ফতেপুর শিশুতলা নামক স্থানে, কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় ৫৮ বিজিবির সদস্যরা। এ সময় সন্দেহভাজন তিনজনের শরীর তল্লাশি চালিয়ে ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, জব্দ করা স্বর্ণের বারের ওজন পাঁচ কেজি, যার বাজারজাত মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। তাদেরকে জিজ্ঞাসবাদ শেষে মহেশপুর থানাতে পাঠানো হয়েছে।

আরবিএস
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর