ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত তিন

আপডেট : ১৭ জুলাই ২০২৪, ০৮:২৪ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় বিআরটিসি পরিবহন ও শাহজালাল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে এক বাস ড্রাইভারসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪০ জন। 

নিহতদের ভেতর দুইজনের পরিচয় জানা গেছে, একজন শাহজালাল পরিবহনের ড্রাইভার পান্নু সরর্দার(৫৫) এবং আরেকজন মাদারীপুর জেলায় কর্অমরত পুলিশ উপ পরিদর্জ্ঞাশক জাফর আলী খান। একজন নিহতের পরিচয় এখনও জানা যায়নি। 

বুধবার বিকেলে উপজেলার পূর্ব সদরদী এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার এসআই মোহাম্মদ নোমান জানান, ঢাকা থেকে বরিশালগামী বিআরটিসি পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা মাদারীপুর থেকে ফরিদপুরগামী শাহ জালাল পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনস্থলে ড্রাইভারসহ তিনজন নিহত হন। নিহত তিনজনই শাহজালাল পরিবহনের । নিহতের সংখ্যা বাড়তে পারে এবং  আহতের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদেরকে  উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে পাঠাই।

ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার মোঃ আবু জাফর জানান, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৪০ জন লোক আহত হয়েছে। আমরা নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে প্রেরণ করি। আটকে পড়া বিআরটিসি বাসের ড্রাইভারকে এক ঘন্টা পর উদ্ধার করি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোহাম্মদ খায়রুল আনাম জানান, বিআরটিসি পরিবহন ও শাহজালল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন ৩০/৪০ জন। নিহত ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছেন। উদ্ধার কাজ চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে। 

এআর
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ফরিদপুরের ভাঙ্গায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফরিদপুর সদর ও ভাঙ্গা উপজেলায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি যাত্রীবাহী বাসই সড়কের পাশের খাদ ও ডোবায় পড়ে গেলে এসব দুর্ঘটনা ঘটে।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর