আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার কলেজছাত্রের জামিন

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৫:৫৬ পিএম

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী আলফি শাহরিয়ার মাহিমকে জামিন দিয়েছে আদালত।

দীর্ঘ ১২ দিন রংপুর কারাগারে থাকার পর বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোস্তফা কামাল তার জামিন মঞ্জুর করেন।

আলফির পরিবার জানায়, গেলো ১৮ জুলাই কলেজের উদ্দেশে বের হয়ে সে জানতে পারে, তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তখন সে বন্ধুদের সাথে মিছিলে যায় এবং রাবার বুলেট বিদ্ধ হয়। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ১৯ জুলাই তাকে কারাগারে পাঠানো হয়। 

সবশেষ বুধবার ভুক্তভোগীর বোন সানজানা আখতার স্নেহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। 

নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

মাহিমের আইনজীবী এ্যাড. জোবায়দুল ইসলাম বুলেট জানান, ছেলেটি বলছে, তার বয়স ১৬ বছর ১০ মাস; স্বপক্ষে কাগজ দেখাচ্ছে তার পরিবার। তাকে কেন মামলায় প্রাপ্তবয়স্ক দেখিয়ে আদালতে পাঠানো হলো? একবার থানা থেকে যোগাযোগ করা হলো। পরে বলা হলো আমাদের কাছে নেই। পরে পাঠানো হলো কারাগারে। এটা বেআইনি। 

এ বিষয়ে যোগাযোগ করা হলে রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন (অপরাধ) বলেন, সংঘাত–সংঘর্ষ নিয়ে পুরো ফোর্স ব্যস্ত ছিলো, সে কারণে বিষয়টি যাচাই বাছাই করা সম্ভব হয়নি। বিষয়টি আমাদের নলেজে আসা মাত্রই যেহেতু মাহিম ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলো না, তাই তাকে এ মামলা থেকে অব্যাহতি দেবে পুলিশ। 

আরবিএস
রংপুরে সেচ্ছাসেবক দলের এক নেতাকে নির্যাতনের অভিযোগে মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্যকে ক্লোজড ও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
টানা তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুরের দিঘলবাইদ বিলের দুই হাজার বিঘা জমির কাঁচা পাকা ধান। অন্যদিকে, রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের ধারাকোল বিলে কয়েকশ একর ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তরুণদের মধ্যে এখন এক নতুন রোমাঞ্চের নাম মিনহাজুল ইসলাম রিশাদ। সাধারণ দুই চাকার সাইকেলটি তাঁর হাতে পড়লেই যেন হয়ে ওঠে এক জাদুর কাঠি। কখনও সামনের চাকা উঁচিয়ে ‘হুইলি’,...
রংপুরে ট্রাকের ধাক্কায় কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদকে বহনকারী মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এতে ওই গাড়িতে থাকা এমপি মুজাহিদসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর