চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৭:২২ পিএম

দুর্নীতি, শ্লীলতাহানী ও ব্যাপক ঘুষ বাণিজ্যের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রোখসানা আমিনকে পদত্যাগ করতে বাধ্য করেছে শিক্ষার্থীরা। 

বুধবার দুপুরে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে আন্দোলন শুরু করে। এসময় লাঞ্ছিত হওয়ার ভয়ে পদত্যাগ করতে বাধ্য হন তিনি।

এ বিষয়ে প্রধান শিক্ষক রোখসানা মুঠোফোনে জানান, আমি আগে থেকেই পদত্যাগ পত্রে সই করে রেখেছিলাম। কারণ, জানতাম পৌরসভার কর্মকর্তাদের মতো আমিও লাঞ্চনার শিকার হতে পারি। আর তাই আগে থেকেই প্রস্তুত ছিলাম। শিক্ষার্থীরা আন্দোলন শুরু করলেই আমি পদত্যাগ পত্র জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছি। 

তবে তার বিরুদ্ধে আনা ঘুষ বাণিজ্য, শ্লীলতাহানী ও দুর্নীতির অভিযোগগুলো তিনি অস্বীকার করেছেন।

এর আগে গত সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ পৌর ভবনে ঢুকে পড়ে এবং পৌর সচিব ও হিসাবরক্ষককে তাদের পদ থেকে পদত্যাগে বাধ্য করে। 

এসময় নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলামকে পদত্যাগ করাতে গেলে ভয়ে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। পরে শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

আরবিএস
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং প্রকল্পের খাবার খেয়ে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক নারীকে বাংলাদেশে অবৈধভাবে ঠেলে দেওয়ার অপতৎপরতা ভণ্ডুল করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে...
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে তিন নারীসহ ছয়জন নিহত হয়েছেন। 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী সীমান্তে ২৮ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  বৃহস্পতিবার (৪ জুন) ভোর চারটার দিকে বিএসএফের...
ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘আই’-এর লড়াই এখন চূড়ান্ত অগ্নিগর্ভ। টানা দুই পরাজয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে সেনেগাল ও ইরাক, উভয় দলেরই। শুক্রবার রাত ১টায় বিএমও ফিল্ডে মুখোমুখি লড়াইয়ে শুধু জয়ই নয়, বরং শেষ ষোলোর...
২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে শুক্রবার রাত ১টায় জিলেট স্টেডিয়াম সাক্ষী হতে যাচ্ছে এক হাইভোল্টেজ লড়াইয়ের। গ্রুপ ‘আই’-এর শীর্ষস্থান দখলের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে নরওয়ে ও ফ্রান্স। উভয় দলই...
দীর্ঘ ৯৮১ দিনের নির্বাসন শেষে ব্রাজিলের জার্সিতে নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন কেবল একটি ম্যাচ খেলা ছিল না, ছিল এক অদম্য লড়াইয়ের জয়গান। স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয়ে ৭৬ মিনিটে যখন তিনি...
পবিত্র আশুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলামের মূল শিক্ষা শান্তি, ন্যায়, সহমর্মিতা ও মানবকল্যাণের ওপর প্রতিষ্ঠিত। ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষ কিংবা সামাজিক বৈরিতার কোনো স্থান নেই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর