মৌলভীবাজারে পানিবন্দি লক্ষাধিক মানুষ, বিভিন্ন বাঁধে ভাঙন

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:৪৪ পিএম

মৌলভীবাজারে মনু, ধলাই ও কুশিয়ারা নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এরইমধ্যে জেলার রাজনগর, কমলগঞ্জসহ পাঁচটি উপজেলার ১৩টি স্থানে বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করছে। ফলে প্রায় দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি লক্ষাধিক মানুষ। 

মৌলভীবাজারে দ্বিতীয় দফা বন্যার মাত্র এক মাস অতিবাহিত হয়েছে। সেই বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও প্লাবিত হলো দুই শতাধিক গ্রাম। ডুবে গেছে রাস্তাঘাট, ঘরবাড়ি ও ব্রিজ কালভার্ট। পানিতে তলিয়ে গেছে চলতি রোপা আমন ধানও। 

ভুক্তভোগীরা জানান, তারা ২০১৮ সালের পর মৌলভীবাজারে এতো পানি দেখেননি। 

পাহাড়ি ঢলে বিভিন্ন সড়কে ভাঙন দেখা দেয়ায় ও সড়কের ওপর পানি জমে থাকায় জেলা সদরের সাথে কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার অনেক স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

এদিকে মৌলভীবাজারের মনু নদীর বাঁধ ভেঙে বন্যার পানি প্রবেশ করছে কুলাউড়া উপজেলার হাজিপুর, মিয়ারপাড়া, চকসালন, রাজনগর উপজেলার কদমহাটা, একামধু, আদিনাবাদ, উজিরপুর ও কোনাগাঁও এলাকায়।

ধলাই নদীর বাঁধ ভেঙে কমলগঞ্জ উপজেলার ইসলাপুর ইউনিয়নের গঙ্গানগর, মোকাবিল, মাধবপুর ইউনিয়নের হিরামতি, আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা ও রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বন্যার পানি প্রবেশ করছে।

এছাড়া সদর উপজেলার মাতারকাপন, শেরপুর, হামারকোনা, শাহবন্দরসহ বেশ কিছু এলাকায় পানি প্রবেশ করায় প্রায় দুই শতাধিক গ্রামের রাস্তাঘাট ও বাড়িঘর পানির নিচে তলিয়ে গেছে। 

প্লাবিত হয়েছে জেলার পাঁচটি উপজেলার ৩৭টি ইউনিয়নের ২১২টি গ্রাম। খোলা হয়েছে ৪৭টি আশ্রয় কেন্দ্র। সেখানে আশ্রয় নিয়েছেন প্রায় সাড়ে ছয় হাজার মানুষ।

পানিবন্দি ও আশ্রয় কেন্দ্রে থাকা বন্যার্তদের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ২৮৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া শুকনো খাবার বিতরণ ও নগদ অর্থ হিসাবে আরও ২০ লাখ ৫০ হাজার টাকা তাৎক্ষণিক ছয়টি উপজেলার জন্য বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল পর্যন্ত মৌলভীবাজারে মনু নদীর পানি চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার ১১৯ সেন্টিমিটার ও উজানে রেলওয়ে ব্রিজে ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

অন্যদিকে ধলাই নদীর পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি শেরপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার ও জুড়ি নদীর পানি ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আরবিএস
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর