নানকের পালানোর গুঞ্জনে সীমান্ত এলাকায় তল্লাশি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৯ পিএম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাচ্ছেন এমন গুঞ্জনে সীমান্তের এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। 

সোমবার দুপুরের পর থেকে ফেসবুকে ছড়িয়ে পড়ে যে, নানক মৌলভীবাজারে জুড়ী এলাকায় রয়েছেন। সেখান থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। 

এরপরই জুড়ী উপজেলার বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সঙ্গে যোগ দেয় স্থানীয় জনতা ও শিক্ষার্থী। স্থানীয় শত শত ছাত্র-জনতা সীমান্ত এলাকায় জড়ো হয়। 

স্থানীয় এক সাংবাদিক বলেন, দুপুরে আমরা খবর পাই জুড়ী শহরের গরুর বাজার এলাকার ঢাকা ইলেকট্রনিক্সের মালিক সাজিদের বাসায় রয়েছেন নানক। এর পর সেখানে খোঁজ নেওয়া হয়, পুলিশও তল্লাশি চালায়, কিন্তু তাকে পাওয়া যায়নি।

এরপর বিকেলে ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকায় পুলিশ এবং স্থানীয় জনতা তল্লাশি চালায়। তবে সেখানেও পাওয়া যায়নি নানককে। 

অভিযানের সময় উপস্থিত হন মৌলভীবাজারের পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন নিজেই। নানকের পালিয়ে যাওয়ার যে খবর ছড়িয়েছে তা ভুয়া বলে জানিয়েছেন তিনি। 

'তাকে (নানক) খুঁজে পেলে আপনারা জানতে পারতেন। যেহেতু খুঁজে পাওয়া যায়নি, তাই বলা যায় খবরটি ভুয়া,' বলেন পুলিশ সুপার। 

গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর হত্যা, গুমসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে কয়েকডজন মামলা হয়েছে। 

এদিকে এক সময়ে প্রতাপশালী নেতা জাহাঙ্গীর কবীর নানকও হত্যাসহ বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত। শেখ হাসিনার সরকারের পতনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। 

আরবি
পঞ্চগড়ের আলাদা দুই সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ২৪ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। 
পঞ্চগড়ের দুইটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সীমান্ত দিয়ে শিশুসহ ১৮ জন বাংলাদেশিকে ‘পুশইন’ করেছে ভারত। 
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মো. শামছু মিয়া (২৭) নামে এক যুবক আহত হয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর