সাজেক ভ্রমণে আরো তিন দিন বিরত থাকার নির্দেশনা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৫ পিএম

সার্বিক পরিস্থিতি বিবেচনায় অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে আরো তিন দিন ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের উদ্দেশে নির্দেশনা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

শনিবার থেকে সোমবার পর্যন্ত ভ্রমণ না করার এই নির্দেশনা জারি করা হয় শুক্রবার রাতে।

রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, রাঙ্গামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত সাজেক ভ্রমণে পযর্টকদের নিরুৎসাহিত করা হয়েছিলো।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করার এই সময়সীমা দ্বিতীয় দফায় আরো তিন দিন বাড়িয়ে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করেছে জেলা প্রশাসন। 

জেলা প্রশাসন বলছে, পর্যটকদের জন্য সাজেক বন্ধ করা হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে সাজেক ভ্রমণে পর্যটকদের নিরুৎসাহিত করা হচ্ছে।

কেএসএইচ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি (চাঁদের গাড়ি) খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ আরও ১২ জন।
রাঙ্গামাটির পর্যটন কেন্দ্র সাজেকে আগুন নির্বাপণের গুরুত্ব বিবেচনায় অস্থায়ীভাবে আপাতত ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখতে মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর