রাজবাড়ীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার তিন

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১২:২৮ পিএম

রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা।
 
শুক্রবার দিনগত রাত ৩টার সময় বহলাডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।

গ্রেপ্তাররা হলেন- পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মো. অনাত আলী শেখের ছেলে মো. সজল শেখ, একই এলাকার আলী মন্ডলের ছেলে আলেপ মন্ডল এবং আজাদ মন্ডলের ছেলে জিহাদ মন্ডল।

রাজবাড়ী জেলার পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সালাহউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করে ওই তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির একাধিক মামলা আছে। 

তিনি আরও বলেন, পাংশা মডেল থানায় তাদের নামে অস্ত্র ও গুলি রাখার অভিযোগে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

আরবিএস
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর