দিনাজপুরে কার্তিকেই শীতের আগমনী বার্তা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০২:১৫ পিএম

দিনাজপুরে এখন প্রতি ভোরেই জমছে কুয়াশা। দিনে গরম থাকলেও রাতে একটু শীতের আমেজ। ভোরে হালকা কুয়াশার মনোরম পরিবেশ উপভোগ করছেন বিভিন্ন শ্রেণির মানুষ। কৃষক ছুটছে ফসলের মাঠে। 

নভেম্বরের শেষের দিকে শীতের আগমন ঘটলেও হিমালয়ের নিকটবর্তী দিনাজপুর জেলায় অক্টোবর মাসের শেষের দিকে শীতের আগমনী আমেজ।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এখন হালকা হলেও নভেম্বরের শেষ থেকেই তীব্র হবে শীত। আর ঋতু পরিবর্তনের এই সময় নানা রোগবালাই থেকে সাবধান থাকতে বলছেন চিকিৎসকেরা। 

প্রতিটা দিন ঝলমলে রৌদ্রোজ্জ্বল হলেও দিনাজপুরে নেই গরমের তীব্রতা। তাপমাত্রা কমে এখন আবহাওয়া বেশ আরামদায়ক। ভোরের দিকে ঘর থেকে বের হতেই দেখা যায়, প্রতিটি প্রান্তর কুয়াশায় মোড়া।

সূর্যের প্রথম রশ্মি যখন আকাশে উঠে, তখন মনে হয় প্রকৃতি যেন নতুনভাবে সজাগ হচ্ছে। নদীর ধারে কিংবা কিছু জায়গায় কৃষকরা মাঠে কাজ করতে যাচ্ছেন। কুয়াশার মধ্যে ধান কাটার দৃশ্য চমৎকার। 

জেলা শহরের গোর-এ-শহীদ ময়দানে কয়েক দিন আগেও যেখানে ভোরের হাঁটাহাঁটিতে ঘেমে নেয়ে উঠতে হতো সেখানে এখন হালকা হিমেল হাওয়া উপভোগ করেন সবাই।

দিনাজপুর জেলার বিভিন্ন জনপদের বাসিন্দারা বলছেন, কুয়াশা দেখা গেছে। তবে গরম কমেনি। এখনো ফ্যান চালাতে হচ্ছে। তবে কুয়াশা স্মরণ করিয়ে দেয় যে শীত আসছে। রাতে শীতের আমেজ।

আবহাওয়া অফিস বলছে, এসময় এমন কুয়াশা স্বাভাবিক বিষয়। তবে দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ২১-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। নভেম্বরের শেষ দিক থেকে বোঝা যাবে শীতের তীব্রতা।

ঋতু পরিবর্তনের সময়ে শুরুতে নানা রোগের সংক্রমণ হতে পারে জানানোর পাশাপাশি চিকিৎসকেরা নিপাহ ভাইরাস থেকে বাঁচতে সুস্বাদু হলেও খেজুরের রস পানে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন।

এআরএস
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। রোববার সকাল থেকে এই কার্যক্রম স্থগিত হওয়ায় গভীর...
২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর