চুরি করে আটক ছেলে, সম্মান হারানোর ভয়ে বাবার আত্মহত্যা

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০৬:২৫ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় বাইসাইকেল চুরির অভিযোগে ছেলে আটক হওয়ায় সন্মান হারানোর ভয়ে বিষপানে সোনা উল্লাহ মিয়া (৫২) নামে এক বাবা আত্মহত্যা করেছেন।

রোববার (৮ আগস্ট) রাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বাজার ( ফুটানী বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ছিট পাইকেরছড়া গ্রামের সোনা উল্লাহ মিয়ার ছেলে মো. রুবেল মিয়া (১৭) তার সহযোগী কালীরহাট গ্রামের মো. আশিক মিয়া (১৮) ও একই গ্রামের আজিজুল হকের ছেলে সুমন মিয়া (১৮) গত শুক্রবার রাতে বঙ্গ সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামের জনৈক আব্দুল লতিফের পুত্র আলতাফুরের (১৮) একটি বাইসাইকেল চুরি করে বিক্রি করেন। 

এরপর রোববার দুপুরে চুরির টাকা ভাগাভাগি করার সময় ভাগে বনিবনা না হওয়ায় তাদের মধ্যে কলহ শুরু হয়। এতে বিষয়টি এলাকায় জানাজানি হলে বাজারের লোকজন রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। 

আরও পড়ুন: শিক্ষার্থী ও শ্রমিকদের নিয়ে বিমানের চার্টার্ড ফ্লাইট

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রুবেল এর আগে সোনাহাট নতুন ব্রীজের কাজে ব্যবহৃত ২ টি ব্যাটারী ও একটি বৈদ্যুতিক মর্টার চুরির কথাও স্বীকার করে। 

এদিকে জানা যায়, ব্যাটারী ও মটর চুরির ঘটনায় ব্রীজের ঠিকাদারী প্রতিষ্ঠান এম.এম. বিল্ডার্সের প্রজেক্ট ম্যানেজার শামীম রেজা গত বৃহস্পতিবার (৫ আগস্ট)  থানায় একটি  জিডি করেন।

খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে স্থানীয় জনতা কর্তৃক আটক রুবেলকে থানা হেফাজতে নিয়ে আসে।

চুরির ঘটনায় রুবেলকে পুলিশের হাতে আটক হওয়ায় কথা জানাজানি হয়ে গেলে সন্মানহানী হওয়া ও লোকলজ্জায় রুবেলের বাবা সোনাউল্লাহ মিয়া সন্ধ্যায় বিষপান করেন। 

পরে মুমূর্ষু অবস্থায় তাকে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ১১টার দিকে মৃত্যুবরণ করেন তিনি। 

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, রুবেলের বিরুদ্ধে বাইসাইকেল ও ব্যাটারী চুরির কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকায়, অপ্রাপ্ত বয়স ও তার পিতা বিষপানে অসুস্থ হলে চর ভুরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুল হকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

একাত্তর/আরএইচ

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও উন্নয়ন কাজের গতি বাড়াতে বিদ্যমান অর্থবছরের সময়কালে এক যুগান্তকারী ও ঐতিহাসিক পরিবর্তন এনেছে সরকার। বহু বছর ধরে চলে আসা ১ জুলাই থেকে ৩০ জুন মেয়াদের অর্থবছরের পরিবর্তে এখন...
বিদ্যমান এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশ বাহিনীর পূর্ণাঙ্গ আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে...
বিগত ছয় মাস বা ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর