সোনাগাজীতে ছাত্রদলের দু'গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০৮:১৭ পিএম

ফেনীর সোনাগাজীতে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী ও পথচারী আহত হয়েছেন। 

বুধবার বিকাল ৫দিকে সোনাগাজীর মেইন রোডে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও পুলিশ।

স্থানীয়রা জানান, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদল নেতা মিরাজ ও রায়হানকে মারধরের ঘটনায় বুধবার থানায় মামলা করে তাদের পরিবার। ওই মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পিয়াশ ও তার কয়েকজন অনুসারীকে আসামি করা হয়।

ওই মামলার প্রতিবাদে বুধবার বিকালে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুর আলম সোহাগের নেতৃত্বে সোনাগাজী পৌর শহরে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের একাংশ।

মিছিলটি পশ্চিম বাজারে পৌঁছলে উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম সমর্থিত ছাত্রদল-যুবদলের কর্মীরা এতে হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় বলে দাবি ছাত্রদলের। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জানান, সরকারি কলেজ ছাত্রদল নেতা মিরাজ ও রায়হানের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হওয়ায় ওরা ক্ষিপ্ত হয়ে ছাত্রদল নেতাদের উপর হামলা করেছে।

উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নুর আলম সোহাগ জানান, দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হওয়ায় প্রতিবাদে মিছিল করে ছাত্রদল। পশ্চিম বাজারে শান্তিপূর্ণ মিছিলে ছাত্রদল-যুবদলে অনুপ্রবেশকারীরা সশস্ত্র হামলা করেছে। এতে ছাত্রদলের ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আরবিএস
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর