কালকিনিতে পুলিশের অভিযানে ১২ হাত বোমা উদ্ধার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রাম থেকে ১২টি হাত বোমা উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে পুলিশি অভিযানে বোমাগুলো উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, কালকিনি পৌরএলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিলো। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে শাহাদুল হাওলাদারের পরিত্যক্ত ঘর থেকে ১২টি হাত বোমা উদ্ধার করা হয়েছে।

কালকিনি থানার ওসি মো: হুমায়ুন কবীরের নেতৃত্বে এস.আই আনিসুজ্জামান, এস.আই মাহমুদ হাসান, এ.এস.আই ইমাম আহাদসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ সময়ে কাউকে আটক করা সম্ভব হয়নি।

কালকিনি থানার ওসি মো: হুমায়ুন কবীর বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

আরবিএস
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
মাদারীপুরে একটি মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে আবিদা আক্তার নামের এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর