জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কিশোরগঞ্জের শপথ গ্রহণ

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ পিএম

কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ভিশনারি লিডার্স মিট ২০২৪’। 

ত্রি-ইউনাইটি এলায়েন্সের উদ্যোগে মঙ্গলবার দিনব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য ছিলো তরুণ নেতৃত্ব বিকাশ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তাদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলা। 

লিডার্স মিটে সিনিয়র রিপোর্টার হাবিব রহমান বলেন, গণমাধ্যমকে জলবায়ু প্রভাব মোকাবেলায় প্রতিবেদনের ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে হবে। তরুণদের কণ্ঠস্বর তুলে ধরতে গণমাধ্যমকে আরও যুববান্ধব করার আহ্বান জানান তিনি।

ছোট ছোট কাজই বড় পরিবর্তন আনতে পারে উল্লেখ করে বক্তারা তরুণদের উদ্দেশে বলেন, নিজেকে সুন্দরভাবে প্রকাশ করার দক্ষতা ভবিষ্যতের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, তরুণদের আজ থেকেই নেতৃত্বের প্রস্তুতি নিতে হবে। দক্ষতা অর্জনই চ্যালেঞ্জ মোকাবিলার মূল চাবিকাঠি।

ব্রাইটার্স সোসাইটির চেয়ারপার্সন ফারিহা এস ওমি জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগই তাদের নেতৃত্বে এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানের শেষ পর্বে ব্রাইটার্স সোসাইটির প্রতিষ্ঠাতা সাইদুর রহমান সিয়াম কিশোরগঞ্জে ‘ইয়ুথ হাব ফর ক্লাইমেট ইমপাওয়ারমেন্ট’-এর উদ্বোধন করেন। এই হাবের মাধ্যমে স্থানীয় তরুণদের জলবায়ু পরিবর্তন এডাপটেশন ও মিটিগেশন বিষয়ে দক্ষ ও সচেতন করার উদ্যোগ নেওয়া হবে। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাইমেট ফ্রন্টিয়ারের অপারেশন লিড জুবায়ের ইসলাম। 

ত্রি-ইউনাইটি এলায়েন্সের প্রতিষ্ঠাতা মহিদুল ইসলাম সমাপনী বক্তব্যে বলেন, এই আয়োজন তরুণদের জলবায়ু নেতৃত্বের পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। 
পড়ে দেশের জনপ্রিয় ব্যান্ড শিল্পীদের সঙ্গীত পরিবেশনার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 

আরবিএস
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর