ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম

জামালপুরে পুরাতন ব্রহ্মপুত্র নদে গোসলের সময় পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

রোববার দুপুরে পৌরসভার ছনকান্দা এলাকায় মর্মান্তিক এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- জামালপুর পৌরসভার ছনকান্দা গ্রামের তপন আহাম্মেদ এজাজের পুত্র আফিফ আহমেদ রাহি, ফরিদুল হকের পুত্র তাজিন এবং রাজা মিয়ার পুত্র রওশন আহমেদ রোশন। এরমধ্যে রোশন ঢাকার মোহাম্মদপুর পিপারেটরী স্কুলের নবম শ্রেণি ছাত্র। আফিফ আহমেদ রাহি জামালপুর জিলা স্কুলের দশম শ্রেণি এবং তাজিন একই স্কুলের নবম শ্রেণির ছাত্র। 

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, দুপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করার সময় সাতজনের মধ্যে পাঁচজন নিখোঁজ হয়। দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে। কিন্তু সাঁতার না জানায় নিখোঁজ হয় তিনজন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকালে তিনজনের মরদেহ উদ্ধার করে। 

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, অবৈধ ড্রেজার মেশিনে বালি উত্তোলনের কারণে সৃষ্ট গর্তে ডুবে তিন শিক্ষার্থী নিহত হয়েছে। নদীর যে স্থানে শিক্ষার্থীরা ডুবে যায় সেখানে পানি গভীর নয়। বালি উত্তোলনের গর্তে পড়েই তারা নিহত হন।

প্রত্যক্ষদর্শী জানান, পানিতে ফুটবল নিয়ে খেলার সময় একজন বালি তোলা গর্তে পড়ে ডুবে যায়। তাকে বাঁচাতে গিয়ে অন্যরাও গর্তে ডুবে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিন শিক্ষার্থী নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন কর হবে। নিহত প্রত্যেক পরিবারকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

আরবিএস
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৌঁছে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর