লক্ষ্মীপুরে পিস্তলসহ নারী আটক

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০১:৪২ পিএম

লক্ষ্মীপুরে পিস্তলসহ সাজু আক্তার নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ি থেকে তাকে আটক করা হয়।  

আটক সাজু হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী। 

স্থানীয় ও গোয়েন্দা পুলিশ জানায়, সাজুর স্বামী জুয়েল মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুয়েলের কাছে বিদেশি পিস্তল রয়েছে। এতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিদেশি পিস্তলসহ তার স্ত্রীকে আটক করা হয়েছে।

 জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, মো: জুয়েল একজন মাদক ও অস্ত্র ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে জুয়েলকে আটক করতে গেলে জুয়েল ঘর থেকে পালিয়ে যায়। এইসময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

আরবিএস
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে তরুণ প্রজন্মকে শক্তিশালী করা এবং তাদের লক্ষ্য অর্জনে সহযোগিতা বাড়ানোর দিকে বর্তমান সরকার বিশেষ নজর দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ...
লক্ষ্মীপুরে চার্জে যুক্ত থাকা অবস্থায় অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত...
চেক চুরি ও সই জালিয়াতির মাধ্যমে ৩৬ লাখ টাকার বেশি আত্মসাতের চেষ্টার চাঞ্চল্যকর মামলায় লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির হাওলাদারকে কারাগারে পাঠানোর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর