থানা থেকে ছিনিয়ে নেয়া সেই যুবদল নেতাসহ গ্রেপ্তার চার, ওসি প্রত্যাহার

আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে যুবদল নেতা তরিকুলকে ছিনিয়ে নেয়ার ঘটনায় সেই তরিকুলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে ওই থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরীকে প্রত্যাহার করে সংযুক্ত করা হয়েছে পুলিশ লাইন্সে। 

শনিবার শ্রীনগর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

আনিসুর রহমান জানান, হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুলকে শুক্রবার রাতে গ্রেপ্তার পর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা থানায় ঢুকে ১০ পুলিশ সদস্যকে মারধর করে। এতে ওসির দায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে। 

ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী।

তিনি আরও জানান, এ ঘটনায় উপজেলা যুবদল, ছাত্রদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ অন্তত দুইশ জনের নামে শনিবার মামলা দায়ের হয়েছে। 

এদিকে তরিকুলকে আজ রাত ৯টার দিকে উপজেলার দেউলভোগের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জানিয়ে তিনি বলেন, ঘটনার সাথে জড়িত উপজেলার সিয়াম পাঠান, শুভ পাঠান ও মো. হিমেল এই তিনজনকেও গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। 

এর আগে তরিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে যুবদল। শনিবার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

আরবিএস
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
মুন্সীগঞ্জে পদ্মা নদীতে নিখোঁজ মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ছাত্র জে এফ মো. আবু নাঈমের মরদেহ উদ্ধারে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শনের জন্য ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যকে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর