ফরিদপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় পুলিশের হাত থেকে দুর্বৃত্তরা এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার দিনগত রাতে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ওই যুবকের নাম ফারুক হোসেন বাকু (৪০)। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাতরশি গ্রামের বাসিন্দা।

সদরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ফারুক হোসেন বাকু ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিকসন চৌধুরীর ডান হাত বলে পরিচিত। তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আমলে জবরদখল, চুরি, ছিনতাই, মাদক কারবারের সাথে জড়িত ছিলেন। বিভিন্ন মহল থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি ছিলো তার নিত্যদিনের কাজ।    

সদরপুর থানা পুলিশ জানায়, ফারুক হোসেন বাকু পার্শ্ববর্তী ভাঙ্গা থানার দুর্বৃত্তকারী লোকজন নিয়ে সদরপুর থানার বিভিন্ন গ্রামে নিজের শক্তি জাহির করার জন্য প্রতিনিয়ত এলাকায় মহড়া দিয়ে আসছিলো। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন এসআই মো: রাছেল শেখ। 

বাকুকে আটকের পর থেকেই তাকে মুক্ত করতে সদরপুর উপজেলার স্থানীয় বিএনপির নেতা মো: বাহালুল মাতুব্বরের নেতৃত্বে একটি অংশ থানায় ছুটে আসেন। রাত সাড়ে সাতটার দিকে কাকতালীয়ভাবে আটক বাকু অসুস্থতার কথা জানালে স্থানীয় বিএনপির নেতা বাহালুল মাদবর তাকে হাসপাতালে নেওয়ার জন্য অনুরোধ করেন। রাত আটটার দিকে থানার এসআই হাদীউজ্জামান ও কনস্টেবল বাকুকে চিকিৎসার জন্য সদরপুর হাসপাতালে নিয়ে যান। 

পুলিশ জানায়, আসামিকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ডা: মাইদুল হাসান শাওন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। হাসপাতাল থেকে বের হাওয়ার পরপরই বাকুর লোকজন পুলিশের হাত থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে একটি প্রাইভেট কারে উঠিয়ে নিয়ে যায়। 

এ ব্যাপারে এসআই হাদীউজ্জামান বলেন, আমি ও একজন কনস্টেবল ছিলাম। বাকুর প্রায় ২০ থেকে ২৫ জন লোক ছিলো। আমার কাছ থেকে তারা তাকে জোরপূর্বক ছিনিয়ে নেয়। 

সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, পুলিশের কাছ থেকে আটক ফারুক হোসেন বাকুকে যারা ছিনিয়ে নিয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। তাকে আটক করতে থানা পুলিশের অভিযান চলছে। 

এ ব্যাপারে সদরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বাহালুল মাতুব্বর জানান, বাকুর ব্যাপারে আমি কিছুই জানি না। আমি তাকে ছাড়াতে কেনো আসবো? সে আমাকে আগে থেকেই গালাগালি করে আসছে। একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও দাবি করেন বাহালুল মাতুব্বর।

আরবিএস
ফরিদপুরের যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা...
ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় ভাটিয়াপাড়াগামী ট্রেনের ধাক্কায় যমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। এদিকে জেলা সদরের অন্য একটি এলাকায় বসতঘরে আগুনে পুড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তবে পারিবারের দাবি, জমি...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর