শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবলো যাত্রীবাহী নৌকা

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০ পিএম

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিক নদী থেকে ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।  

শনিবার বেলা সাড়ে তিনটার দিকে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ গুদারা ঘাটে এ নৌকাডুবির এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, নবীগঞ্জ গুদারা ঘাটের পশ্চিম দিক থেকে একটি নৌকায় ৯ জন বন্দরের পূর্ব পাড়ে যাচ্ছিলেন। ওই সময় শীতলক্ষ্যা নদীর দক্ষিণ দিকে যাওয়া একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এসময় যাত্রীরা চিৎকার করতে থাকেন। 

পরে আশেপাশের যাত্রীবাহী নৌকা ও ইঞ্জিনচালিত নৌকা এগিয়ে তাদের সবাইকে জীবিত উদ্ধার করে। 

এ বিষয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় ৯ জনের মধ্যে তিনজনকে নারায়ণগঞ্জ সদর ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় কেউ নিখোঁজ নেই বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা৷

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর