একপাশে শোকসভার আয়োজন, অন্যপাশে ডিজে গানে নাচানাচি!

আপডেট : ১৬ আগস্ট ২০২১, ১২:০৭ পিএম

চলছিলো শোকসভার প্রস্তুতি। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত-বার্ষিকী। জেলা ও উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে দিবসটি। ব্যতিক্রম নয় মুন্সীগঞ্জও। কিন্তু এই প্রস্তুতিস্থলেই ডিজে গান ছেড়ে নাচানাচি করে বিতর্কের জন্ম দিয়েছেন একদল যুবক। তারা স্থানীয় মিরকাদিম পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল মিয়ার অনুসারী বলে অভিযোগ রয়েছে।

শনিবার (১৪ আগস্ট) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় কাগজীপাড়া আরাবিয়া ইসলামিয়া মাদ্রাসার সামনে উচ্চশব্দে গান বাজাচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। যা ক্যামেরাবন্দী করার সময় সাংবাদিক তোফায়েল আহামেদ মিয়াদকে হেনস্তা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের ছেলে জাহিদ ও সানজিলের নেতৃত্বে একদল যুবক। এরপর ভিডিওটিও ডিলেট করে দেয়া হয়।

এসময় ঘটনাস্থলেই ছিলেন ওয়ার্ড কাউন্সিলর সোহেল মিয়া। তিনি বলেন, ‘ছেলেরা তো নাচবেই, তাই বলেই কী ভিডিও করতে হবে?’

এ বিষয়ে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, এ ঘটনা নিঃসন্দেহে নিন্দনীয়। শোক দিবসকে কলুষিত করতে এই আয়োজন করা হয়েছিলো। অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকের সাথে করা আচরণ গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ।

মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব লুৎফর রহমান বলেন, জাতীয় শোক দিবসে শোক পালন না করে বিপরীতধর্মী আয়োজনের খবর আমাদের চরমভাবে আহত করেছে। বিষয়টির খোঁজ নিয়ে যথার্থ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার আব্দুল মোমেন বলেছেন, ঘটনাটি সম্পর্কে লোকমুখে জানতে পেরেছি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।


একাত্তর/আরএ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।...
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
আগামী তিন মাসের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পেপারলেস বা কাগজবিহীন করার কাজ শেষ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর