জুলাই যেন হারিয়ে না যায়, সংকল্পবদ্ধ থাকার আহবান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৭:০৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, জুলাইয়ের ত্যাগ ও অর্জনকে যেন আমরা কোনোভাবে হারিয়ে না ফেলি; এটিকে হৃদয়ে ধারণ করাই হওয়া উচিত আজকের দিনের মূল সংকল্প।

বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বর্তমান জাতীয় সংসদটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ফসল হিসেবে একটি ব্যতিক্রমী সংসদ। এটি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছে এবং পুরো দেশের সাধারণ মানুষ অনেক প্রত্যাশা ও আশা নিয়ে এই সংসদের দিকে তাকিয়ে রয়েছে। সাধারণ মানুষ যেন কোনোভাবে নিরাশ না হন, সে জন্য সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহবান জানান তিনি।

বর্তমান সংসদের মূল কর্তব্যের কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধারা যে লক্ষ্য ও উদ্দেশ্যে নিজেদের রক্ত দিয়েছেন, তা বাস্তবায়ন করা এই সংসদের প্রধান দায়বদ্ধতা। একই সঙ্গে জুলাইয়ের ভুক্তভোগী ও শহীদ পরিবারের প্রতি পূর্ণ সুবিচার নিশ্চিত করা এই সংসদের অন্যতম প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।

একাত্তর/এসি
জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের উপযুক্ত সম্মান ও মর্যাদা দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে...
রাষ্ট্রপতি নির্বাচনের দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি।
রাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া যায় না, তবে দায়িত্বে না থাকলে আগের বা পরের আইনি বিষয়ের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা...
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) ও সরকার সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ এখনও নির্ধারণ...
প্রায় এক দশক ধরে একসাথে সংসার, পাঁচ পাঁচটি সন্তান আর ফুটবল বিশ্বে সবচেয়ে গ্ল্যামারাস ও প্রভাবশালী জুটি হিসেবে রাজত্ব করার পর, অবশেষে কি শুভ পরিণয় ঘটতে চলেছে? ভক্তদের বহুদিনের কাঙ্ক্ষিত প্রশ্নের...
বিশ্বকাপের ক্লান্তি কাটাতে এখনো পুরোদমে ছুটির মেজাজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ছুটির আনন্দ বাদ দিয়ে তিনি মাঠের গ্যালারিতে হাজির হয়েছিলেন এক অদ্ভুত আর মজার লড়াই দেখতে!
রাজপ্রাসাদের বিলাসী জীবন, রাজমুকুট আর নরম গালিচার আরাম ছেড়ে ধুলোবালি ও কঠিন সামরিক বুটের জগতে পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রূপসী রাজকুমারী ইসাবেলা। কোনো লোক দেখানো আয়োজন নয়, একদম সাধারণের মতো...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট সাময়িকভাবে মুছে দেওয়া ও সীমাবদ্ধ করার ঘটনায় ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর