ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক, আহত পাঁচ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫১ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে নিহত মোশাররফ হোসেন একই গ্রামের খবির মন্ডলের ছেলে ও পেশায় আইনজীবীর সহকারী ছিলেন।  

হরিণাকুন্ডু থানার ওসি এম এ আব্দুর রউফ খান জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মহিউদ্দিন ও মোশাররফ গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিলো। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাকিমপুর গ্রামে মোশাররফ ও তার ভাইয়েরা জমিতে কলা কাটতে যাচ্ছিলেন। পথিমধ্যে মহিউদ্দিন গ্রুপের লোকজন তাদের ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় বিএনপির এই দুই পক্ষ এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

তিনি আরও জানান, এ সময় প্রতিপক্ষের হামলায় মোশাররফ হোসেন নিহত ও তার ভাই নাসির উদ্দিন, খালেকসহ অন্তত পাঁচজন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রামবাসী নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। 

নিহতের স্বজনদের দাবি, তারা বিএনপির রাজনীতির সাথে জড়িত। আধিপত্য বিস্তার করতে মহিউদ্দিন আগে আওয়ামী লীগের সাথে ছিলেন এখন বিএনপির সাথে রয়েছেন।

মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে জানিয়ে ওসি এম এ আব্দুর রউফ খান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

আরবিএস
বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর