সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ৪০

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২৮ পিএম

সিরাজগঞ্জ পৌর শহরের মিলনমোড় ও থানারোড এলাকায় দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহতের পাশাপাশি বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার সকালে জেলার পৌর শহরে এ ঘটনা ঘটে। পরে সংঘর্ষের সংবাদ পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিকেলে একাত্তর টেলিভিশনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলা বিএনপির নেতাকর্মীরা।

আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বর্তমানে স্থানীয় মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি আহতদের শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে থানা রোড এলাকার একটি বসতবাড়ি নির্মাণকে কেন্দ্র করে থানারোড ও মিলনমোড় মহল্লার যুবকদের মধ্যে দ্বন্দ্ব হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে দুই মহল্লার মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংবাদ পেয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। এক পর্যায়ে একটি ইটের বড় টুকরো বাচ্চুর বুকের ডান পাশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে শহরের মেডিনোভা হাসপাতালে ভর্তি করা হয়। 

এছাড়াও সংঘর্ষ চলাকালে ফাহিম, সেন্টু ও সোহানসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। 

আহত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু একাত্তরকে জানান, দুটি মহল্লার মানুষের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রাখতে সংঘর্ষ থামাতে গেলে বুকের ডানপাশে ইটের আঘাত লেগেছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছি। 

সদর থানার ভারপ্রাপ্ত হুমায়ুন কবির জানান, র‍্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

আরবিএস
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
মা-বাবার মর্মান্তিক বিদায়ের পর চরম অনিশ্চয়তায় পড়া রাজধানীর দোহারের পাঁচ এতিম কন্যার পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান, ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর