পূর্বাচলে ট্রাকচাপায় সিএনজির দুই যাত্রী নিহত, আহত চার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে আজিক গ্রুপের রেডিমিক্সের ট্রাকের চাপায় একটি সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজি চালকসহ আরও চারজন। 

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে রূপগঞ্জের তিনশো ফিট সড়কের মাজার রোড চত্বরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশার যাত্রী ময়মনসিংহ সদর এলাকার আব্দুল করিমের ছেলে খাইরুল বাশার ও আরভী আক্তার নামে এক নারী। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি।

পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীল আলম জানান, কুড়িল বিশ্বরোড থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কাঞ্চন সেতুর উদ্দেশ্যে রওয়ানা হয়। সিএনজিটি সড়কের ল্যাংটার মাজার এলাকায় পৌঁছলে পিছনদিক থেকে আকিজ রেডিমিক্সের একটি গাড়ি ওভারটেকিং করার সময় চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি যাত্রী খাইরুল বাশার ও এক নারী নিহত হন। আহত হন সিএনজি চালকসহ আরও চার যাত্রী।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

ঘটনার ঘাতক রেডিমিক্সের গাড়িসহ চালক ফখরুল ইসলাম ও হেলপার নাহিদুল ইসলামকে আটক করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর