বিয়েতে উচ্চ শব্দে গান: বাসরঘর ভাঙচুর, বরসহ আহত চার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০ এএম

নাটোরে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বরকে মারধর ও বাসরঘর ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বরের মা ও নানিসহ চারজন আহত হয়েছেন। তবে পুলিশ সুপার বলছেন মারধরের ঘটনা ঘটলেও বাসর ঘর ভাঙার ঘটনা সত্য নয়।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে নাটোরের বাগাতিপাড়ার জয়ন্তীপুর গ্রামের মিন্টু আলী শাহ্ এর বাড়িতে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে মিন্টু আলীর ছেলে আরাফাত শাহ্ (২১) এর সাথে পার্শ্ববর্তী লালপুর উপজেলার ওয়ালিয়া ছোটময়না গ্রামের আব্দুল মজিদের মেয়ের বিয়ে হয়। বিয়ে উপলক্ষে গত দুইদিন ধরে সাউন্ড বক্সে উচ্চশব্দে গান বাজিয়ে নাচানাচি করে বিয়ে বাড়িতে আগত অতিথিরা।

এ নিয়ে প্রথম দিন ওই গ্রামেরই আব্দুল আওয়াল শাহ্ এসে বরের বাবাকে বিষয়টি জানালে বরের বাবা সাউন্ড কমিয়ে দেয়। দ্বিতীয় দিন রাতে আবারও গান বাজাতে লাগলে আব্দুল আওয়াল শাহ্ ও তার ছেলেসহ স্থানীয় তিনজন এসে মারপিট করে বরকে বাসরঘর থেকে বেড় করে দিয়ে বাসরঘর ভাঙচুর করে। অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্ সম্পর্কে বরের চাচা হন।

বরের বাবা মিন্টু আলী শাহ্ অভিযোগ করে বলেন, হঠাৎ করে অভিযুক্ত ব্যক্তিরা বাড়িতে ঢুকে বরকে বাসরঘর থেকে টেনে বাইরে নিয়ে এসে মারপিট করেন। এরপর বাসরঘরে ঢুকে বাড়িতে আগত অতিথিদের বলে তোরা এখন গান বাজা আমরা বাসর করবো। এরপর ঘরে থাকা খাটসহ আসবাবপত্র ভাঙচুর করেন তারা। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আব্দুল আওয়াল শাহ্। তিনি বলেন, কয়েকদিন ধরে উচ্চস্বরে গান বাজিয়ে এলাকার কাউকে ঘুমাতে দিচ্ছে না বিয়ে বাড়ির লোকজন। আমরা তাদের গান বাজাতে মানা করেছি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম। তিনি জানান, দুপক্ষের বিরোধের ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়া হবে।

নাটোরে পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, বাগাতিপাড়ায় উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে বরপক্ষের লোকজনকে মারধরের ঘটনা ঘটেছে। নিজেদের স্বজনদের মধ্যেই এমন ঘটনা ঘটে। তবে বাসরঘর ভাঙার অভিযোগ সত্য নয়। 

আরবিএস
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর