রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, পাঁচ হাজারে রফাদফার চেষ্টা

আপডেট : ১৪ মার্চ ২০২৫, ০৯:৪৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইব্রাহিম নামে এক কাঁচামাল ব্যবসায়ীর বিরুদ্ধে। ভুক্তভোগীর পরিবারের দাবি, পাঁচ হাজার টাকার বিনিময়ে বিষয়টি রফাদফার চেষ্টা করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় ইব্রাহীমকে আসামি করে শিশুটির বাবা রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রূপসী বাগবাড়ী এলাকায় সাত বছরের এক শিশুকে চকলেট কিনে দেবার কথা বলে কাঁচামাল ব্যবসায়ী ইব্রাহীম তার দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠে। বিকেলে শিশুটি পরিবার নিয়ে যে বাড়িতে ভাড়া থাকেন সেই বাড়ির মালিক তানসেন, পৌর কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ও পলিন নামে তিন ব্যক্তি বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে শিশুটির বাবা মাকে ভয়ভীতি দেখান ও ক্ষতিপূরণ বাবদ পাঁচ হাজার টাকা দেবেন বলে জানান।

এদিকে রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি এলাকাবাসী জানতে পেরে অভিযুক্ত ইব্রাহীমের বাসার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে। এসময় কৌশলে রুবেল ও তানসেন অভিযুক্ত ইব্রাহীমকে পালাতে সহযোগিতা করেন।

এতে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্ত ইব্রাহীমসহ জড়িতদের বাড়ি ঘেরাও করে তাদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে। 

পরে সংবাদ পেয়ে রাত ১২টার দিকে উপজেলা প্রশাসক ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

ওসি আরও জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন ধর্ষণের আলামত পাওয়া গেলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর